ভূরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত প্রশাসনের মতবিনিময় সভা

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত ২৫,কুড়িগ্রাম-১ আসনের সম্মানিত প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।

এসময় নির্বাচনী আচরণ বিধির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও কুড়িগ্রাম-১ আসনের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিতম কুন্ড। এ বিষয়ে বক্তব্য রাখেন ওসি আজিম উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদা,গণঅধিকার পরিষদের কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী বীন ইয়ামিন মোল্লা ।

অন্যান্য প্রার্থীদের প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতি এস এম মনিরুজ্জামান।
জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কাজী গোলাম মোস্তফা, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সম্পাদক শাহীন ব্যাপারী প্রমুখ।

সভায় সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ।

তিনি বলেন, সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা পরিচালনা করতে হবে। আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই। একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 24 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর