কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু চক্রের ১১ জন আটক।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহ ও সরবরাহের অভিযোগে একটি চক্রের ১১ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার ৯ জানুয়ারি নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। অভিযানের সময় বিশেষ প্রযুক্তিসম্পন্ন বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে, যেগুলো ব্যবহার করে পরীক্ষার প্রশ্ন ও উত্তর সংগ্রহের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, আটক কৃতরা হলেন, পৌরসভার বিদ্যুৎপাড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে মিনারুল ইসলাম (৪০), খামার নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, নাগেশ্বরী পৌরসভার আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন (৩৮), রায়গঞ্জ ইউনিয়নের চর দামালগ্রাম (পূর্বপাড়া) এলাকার ময়নালের ছেলে আনোয়ার হোসেন (২৮),

পৌরসভার বিদ্যুৎপাড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে মিনারুল ইসলাম (৪০), খামার নকুলা বেরুবাড়ি এলাকার ওয়াহেদুজ্জামানের ছেলে শাহাজামাল (২৭), কাজীপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে বাবু ইসলাম (৩২), বাগডাঙ্গার মৃত জয়নালের মেয়ে জান্নাতুল নাঈম মিতু (২৬), রামখানার নাখারগঞ্জ এলাকার আজিজারের ছেলে আব্দুল লতিফ (৫২), ফুলবাড়ী থানার বোয়ালভিড় ভাঙ্গামোড় ইউনিয়নের মৃত নাজিরের ছেলে শরিফুজ্জামান (৪০), মাদারীপুর জেলার শিবচর থানার বাঁশখালি গ্রামের আব্দুল মালেকের ছেলে হিমেল মাহমুদ (২৮) এবং মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার ইদ্রিসি মোড়লের মেয়ে চামিলি আক্তার (২৯) ও ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার ডাঙ্গালিয়া গ্রামের হারুনের ছেলে মাহাবুব খান (৩৫)।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লা হিল জামান বলেন, পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে ইলেকট্রনিক ডিভাইসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে যেন কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।

Related Posts

জাগোকন্ঠ অনলাইনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা

  নিজস্ব প্রতিবেদক: জাগোকন্ঠ অনলাইন নিউজ পোর্টালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহফুজ আলম প্রিন্স। এক শুভেচ্ছা বার্তায় তিনি…

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ কথিত ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ মো. শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুল’কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দিবাগত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জাগোকন্ঠ অনলাইনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা

  • By Admin
  • August 13, 2026
  • 11 views
জাগোকন্ঠ অনলাইনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ কথিত ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেফতার

  • By Admin
  • August 13, 2026
  • 17 views
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ কথিত ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেফতার

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  • By Admin
  • August 12, 2026
  • 15 views
নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

  • By Admin
  • August 12, 2026
  • 12 views
‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

  • By Admin
  • August 12, 2026
  • 5 views
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

  • By Admin
  • August 12, 2026
  • 15 views
কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১