
হাবিবুর রহমান হাবিব (পাটগ্রাম, লালমনিরহাট):
কাঠগোলাপ একটি সুগন্ধি ফুল, যার ইংরেজি নাম Frangipani বা Plumeria। এটি সাধারণত সাদা, হলুদ, গোলাপি বা লাল রঙের হয়ে থাকে এবং উষ্ণ অঞ্চলে ভালো জন্মায়।কাঠগোলাপের ফুল সুগন্ধযুক্ত এবং সাধারণত এটি ৫টি পাপঁড়ি বিশিষ্ট হয়।এফুলটি দেখতে অত্যন্ত মনোরম ও সুগন্ধযুক্ত।গাছটি ছোট থেকে মাঝারি আকারের হয়।দীর্ঘ সময় ধরে এর ফুল ফুটতে দেখা যায়। বাগান ও সৌন্দর্যবর্ধনের জন্য এর জুড়ি নেই। বাংলাদেশ ও ভারতের অনেক অঞ্চলের মন্দির, উদ্যান এবং বাড়ির আঙিনায় কাঠগোলাপ গাছ দেখা যায়।কাঠগোলাপ সাধারণত সব ঋতুতেই ফোটে তবে বসন্তের শেষ ভাগ থেকে শরৎকাল পর্যন্ত একে বেশি ফুটতে দেখা যায়। আমাদের দেশে সাধারণত মার্চ–অক্টোবর মাসে এর ফুল বেশি দেখা যায়।
এর বৈজ্ঞানিক নাম Plumeria alba সাদা কাঠগোলাপ এবং Plumeria rubra লাল/গোলাপি কাঠগোলাপ বলে জানা যায়।







