পানির নিচে হাজার হাজার বিঘা জমি, দুই মাসেও প্রশাসনের ব্যবস্থা নেই, দিশেহারা কৃষক

 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ সুইচগেট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে হাজার হাজার বিঘা ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে ঐ এলাকার কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতি সম্ভাবনায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত সুইচগেটটি জোরপূর্বক মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেওয়ায় এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। ফলে টানা জলাবদ্ধতায় কৃষিজমি, বসতবাড়ি ও গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এলাকাবাসী জানান, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে তারা সম্মিলিতভাবে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। আবেদনপত্রে কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সুপারিশ করলেও দুই মাস পার হয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্য, দ্রুত সুইচগেট থেকে মাটি অপসারণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এবং আসন্ন বর্ষা মৌসুমে পুরো এলাকা ভয়াবহ জলাবদ্ধতার মুখে পড়বে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বলেন এই বিষয়ে আমি অবগত নই।

Related Posts

ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ৫৫ ভারতীয় মোবাইল জব্দ, আটক ১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় চোরাই ও ব্যবহৃত ৫৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোঃ এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে…

ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী ব্রিজপাড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ৫৫ ভারতীয় মোবাইল জব্দ, আটক ১

  • By Admin
  • August 21, 2026
  • 1 views
ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ৫৫ ভারতীয় মোবাইল জব্দ, আটক ১

ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

  • By Admin
  • August 20, 2026
  • 8 views
ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

  • By Admin
  • August 20, 2026
  • 7 views
মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 20, 2026
  • 12 views
হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

  • By Admin
  • August 20, 2026
  • 3 views
রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও

  • By Admin
  • August 20, 2026
  • 10 views
শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও