ভুরুঙ্গামারীতে বারাকা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ।

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শীতের তীব্রতায় যখন উত্তরের জনপদে জীবন থমকে দাঁড়ায়, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল শিক্ষা, সেবা ও দাওয়ায়ে উম্মাহর প্রেরণায় নিয়োজিত বারাকা ফাউন্ডেশন। হতদরিদ্র শিক্ষার্থী ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৫” এর অংশ হিসেবে ভুরুঙ্গামারীতে কম্বল বিতরণ করা হয়েছে।
২৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলার পাটেশ্বরী হেলিপ্যাড মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক শীতার্ত শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাটেশ্বরী বাজার ফয়জুন্নেছা নুরানী হাফেজিয়া কওমী বালক-বালিকা মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ খাইরুল ইসলামের সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
বারাকা ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা চকবাজার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসার শিক্ষক মুফতি শাহজালাল এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ সুমন। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক খবিরুল ইসলাম মহুরী, মোজাফফর হোসেন, রফিকুল ইসলাম ও ডাঃ মোঃ আব্দুল লতিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে বারাকা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
মানবতার টানে এগিয়ে আসা এমন উদ্যোগ শীতার্ত মানুষের জীবনে শুধু উষ্ণতা নয়, আশার আলোও জ্বালিয়ে দেয়—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

Related Posts

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ‘চাচা’ মো. শফিকুল ইসলামকে (৩৫)…

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  মহেশখালী প্রতিনিধি :: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ‘দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সৈকত” এর প্রতিনিধি ফারুক ইকবাল সভাপতি এবং ‘দৈনিক সাগর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 56 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 90 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ