২৫ কুড়িগ্রাম-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
বিএনপির প্রার্থী সাইফুর রহমান রানা,
ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হারিসুল বারী রনি,
গণ অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা,
জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক
এবং জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই মাস্টার।
ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে।
আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Posts

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

কুড়িগ্রামে কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের উত্তর ঢলডাঙ্গা ও কাজিয়ার চর এলাকায় কালজানি নদীর তীব্র ভাঙনে তিনদিনে অন্তত ৭০টি…

ভুরুঙ্গামারীতে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ইউএনও

 ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কয়েকটি রাস্তার কাজের গুণগত মান নিশ্চিতে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ। বুধবার (৩ জুন) দুপুরে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ৮ নং…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 53 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 90 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ