
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনব্যাপী বাল্যবিবাহের কুফল সম্পর্কিত সেশন, বিশেষ নাটিকা, খেলাধুলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে আলোর শিখা যুব উন্নয়ন সংঘের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহযোগিতায় চর ধাউরারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্ধারীঝার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল,
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুমানা খাতুন, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নুর আলম,
চর ধাউরারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজিউর রহমান, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, হাফিজ উদ্দিন সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা যুবদের শক্তি, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা, বাল্যবিয়ের কুফল সম্বন্ধে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করেন। এবং সচেতনতা সৃষ্টির লক্ষে সরকারী বেসরকারী পর্যায়ে আরো জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানান
সিএনবি প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর খালিদ সাইফুল্লাহর সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলো শিখা যুব উন্নয়ন সংঘের সভাপতি আসাদুল ইসলাম। পরে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়









