জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস, দেশপ্রেম, সৃজনশীলতা ও মুক্তচিন্তার চর্চা উৎসাহিত করা হয়। রচনা প্রতিযোগিতায় ‘আমার দেখা জুলাই’, ‘জুলাই গণঅভ্যুত্থান: পটভূমি, তাৎপর্য ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় ঐক্য’ বিষয়ে লেখা আহ্বান করা হয়। আবৃত্তি প্রতিযোগিতায় ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক কবিতা আবৃত্তি। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল ‘আমার চোখে জুলাই’ এবং উন্মুক্ত বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন, সহকারী লাইব্রেরিয়ান মো. জুলফিকার মতিন, জুনিয়র লাইব্রেরিয়ান মোছা. মাহফুজা খাতুন এবং ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুস সালেকসহ গ্রন্থাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। আয়োজকরা জানান, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোকে নতুন প্রজন্মের কাছে অর্থবহভাবে তুলে ধরতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 2 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 4 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 18 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর