গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি কাশিয়ানী থানার মাহফুজুর রহমান

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গোপালগঞ্জ জেলার জুন ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান।
আজ সোমবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইনসের ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এ সময় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, জুন মাসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় মোহাম্মদ মাহফুজুর রহমানকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ এসআই, এএসআই ও কনস্টেবলদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসানুর রহমানসহ বিভিন্ন থানার ওসি, ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Posts

জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

  মো. আব্দুল গফুর সিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি ছাত্র-জনতার রক্তাক্ত জুলাই বিপ্লবে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা সংঘটিত করার সরাসরি অভিযোগ রয়েছে বিতর্কিত পুলিশ কর্মকর্তা এসপি আলমগীর হোসেনের (বিপি নং- ৭৯০৬১১১১৪৩)…

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন মর্মান্তিক মৃত্যু

  • By Admin
  • July 21, 2026
  • 7 views
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

  • By Admin
  • July 21, 2026
  • 7 views
সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ

  • By Admin
  • July 20, 2026
  • 9 views
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ

গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয়

  • By Admin
  • July 20, 2026
  • 13 views
গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয়