এসপি গৌতম কুমারকে চুয়াডাঙ্গায় পদায়নের প্রতিবাদে মানববন্ধন

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

ডিএমপির মিরপুর জোনের ডিসি গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে পদায়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে চুয়াডাঙ্গাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এতে অংশ নেন জামায়াতে ইসলামী, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গায় পদায়ন করা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত। তিনি পাবনা ও ঢাকায় চাকরিরত অবস্থায় সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছেন।

এমনকী জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর তিনি হামলা চালান বলেও অভিযোগ রয়েছে। বক্তারা বলেন, এমন একজন পুলিশ অফিসারকে চুয়াডাঙ্গার মানুষ মেনে নিবে না।

চুয়াডাঙ্গাবাসী কোন ফ্যাসিস্ট চায় না, মানবিক পুলিশ সুপার চায়। অনতিবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী সমির হোসেন, নয় নম্বর ওয়ার্ড পৌর জামায়াতের সভাপতি শরিফ হাসান, দুই নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিরুল ইসলাম, চার নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, রফিউল কাদির ও সুমন রেজা।

গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে ডিএমপির মিরপুর জোনের ডিসি গৌতম কুমার বিশ্বাসকে পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙ্গায় পদায়ন করা হয়

Related Posts

জীবননগরে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

  মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠে রাতের আঁধারে চারটি বৈদ্যুতিক সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার কৃষকদের মধ্যে…

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

  মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ২১/০৪/২০২৬ ইং মঙ্গলবার সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলাতেও আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। জেলার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 3 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

  • By Admin
  • July 25, 2026
  • 8 views
কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

  • By Admin
  • July 25, 2026
  • 6 views
অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

  • By Admin
  • July 25, 2026
  • 6 views
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার পথে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনলেন পিতা

  • By Admin
  • July 25, 2026
  • 8 views
বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার পথে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনলেন পিতা

রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • By Admin
  • July 25, 2026
  • 7 views
রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার