
কবির হোসেন রাকিব, (লক্ষ্মীপুর) থেকে
লক্ষ্মীপুরের কমলনগরে নদীপথে পণ্য পরিবহনকারী জাহাজের অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। আজ বেলা ২টার দিকে ২নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আনুমানিক [৩৮] বছর বয়সী ওই ব্যক্তি নদীপথে চলাচলকারী মালামালবাহী জাহাজে কাজ করতেন। ঘটনার কিছু সময় আগে তিনি শারীরিক অসুস্থতা বোধ করায় স্থানীয় একটি ফার্মেসিতে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে ফার্মেসি থেকে বের হয়ে কিছু দূর হেঁটে যাওয়ার পথেই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার পর পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিপুলসংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় বা গ্রামের বাড়ির কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেছেন। নিহত ব্যক্তির পরিচয় উদঘাটনে কমলনগর থানা পুলিশ তৎপরতা চালাচ্ছে।







