সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়ে একটি রাজকীয় আদেশ জারি করেছেন।

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি।

সৌদি আরব নতুন আদেশ অনুযায়ী, যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার সদস্যদেরই বহাল রাখা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভা গঠনের আগের দুটি রাজকীয় আদেশসহ সংশ্লিষ্ট অন্যান্য ফরমান পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভা আইনটির ৯ নম্বর ধারা বিবেচনায় নেওয়া হয়েছে। ওই ধারায় বলা আছে, একটি মন্ত্রিসভার মেয়াদ সর্বোচ্চ চার বছর এবং মেয়াদ শেষে রাজকীয় ফরমানের মাধ্যমে তা পুনর্গঠন করতে হয়।

এদিকে পৃথক এক রাজকীয় আদেশে স্থানীয় বিষয়বস্তু ও সরকারি ক্রয় কর্তৃপক্ষের চেয়ারম্যান পদ থেকে বন্দর আল-খোরায়েফকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানকে কর্তৃপক্ষটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।

অন্য একটি ফরমানের মাধ্যমে সৌদি ক্যাপিটাল মার্কেট অথরিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে মোহাম্মদ আল-কুওয়াইজকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে মাজেন আল-সুদাইরিকে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Related Posts

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  সৌদি আরবে প্রতিনিধি এস,কে কৃষ্ণা সৌদি আরবের জেদ্দায় মফিজ নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তার পিতার নাম জমসের এবং বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। থানা পুলিশের সূত্রে…

নদিয়ায় নির্বাচন ঘিরে দর্শনা-গেদে বন্দরে তিন দিন যাত্রী চলাচল বন্ধ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ২৭/০৪/২০২৬ ইং সোমবার ভারতের নদিয়া জেলার বিধানসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ-ভারত সীমান্তের দর্শনা-গেদে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 11 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 2 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 2 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 33 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।