‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

‎মোঃ সাইফুল ইসলাম

নাসিরনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ

‎গত ১ আগস্ট ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা সালামবাজারে শিমুলঘর ও ধরমন্ডল গ্রামের মধ্যে অনুষ্ঠিত হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে।
‎আজ ১০ আগস্ট খান্দুরা সালামবাজারে অনুষ্ঠিত বিচার-সালিশে সভাপতিত্ব করেন ১০নং ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। তাঁর সভাপতিত্বে উভয় পক্ষের বক্তব্য, পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বিষয়টির সুন্দর ও শান্তিপূর্ণ নিষ্পত্তি করা হয়।
‎সালিশে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সোহাগ, ছাতিয়াইন ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মেম্বার, নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সফিক, চাপরতলা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ পারভেজ মাস্টার, সদ্য অবসরপ্রাপ্ত ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামরুল হাসান মাস্টার, বিএনপি নেতা শেখ মোঃ ফরাস উদ্দিন সেলিম, বিশিষ্ট সমাজ সেবক শেখ নজরুল ইসলাম বিলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের মাননীয় এমপি এস এম ফয়সল সাহেবের ছাতিয়াইন ইউপি উন্নয়ন কমিটির প্রতিনিধি ও যুবদল নেতা মোঃ বিলাল মিয়া, আনন্দ টিভির মাধবপুর উপজেলা প্রতিনিধি মোঃ রাকিব উদ্দিন লস্কর এবং দৈনিক মানবকণ্ঠের মাধবপুর উপজেলা প্রতিনিধি এম এ কাদের।
‎সালিশে খান্দুরা গ্রামের কমিটির সদস্যবৃন্দ, শিমুলঘর ও ধরমন্ডল গ্রামের খেলোয়াড়বৃন্দ, সমাজসেবক, গ্রাম্য সালিশানগন এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎সকলের আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
‎খেলাধুলা হোক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন—বিভেদ বা সংঘাতের কারণ নয়।
‎শিমুলঘর, ধরমন্ডল ও খান্দুরাসহ সকল মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট থাকুক—এই প্রত্যাশা সবার।

Related Posts

ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি একসময় দিন এনে দিন খাওয়া ট্রলি চালক ছিলেন নাসির উদ্দীন নয়ন ওরফে ‘নয়ন ডাঃ’। কিন্তু সময়ের ব্যবধানে তিনি এখন রাজশাহীর গোদাগাড়ীর এক শীর্ষ মাদক…

জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ম নীতির তোয়াক্কা না করে বহিরাগত ও অদক্ষ ব্যক্তি দিয়ে চলছে চিকিৎসা সেবা ও প্রশাসনিক কার্যক্রম। আয়া স্ত্রীর ক্ষমতার দাপটে হাসপাতালের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

  • By Admin
  • August 10, 2026
  • 3 views
ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

  • By Admin
  • August 10, 2026
  • 5 views
‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

  • By Admin
  • August 10, 2026
  • 50 views
জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

ভারতীয় নাগরিকে অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

  • By Admin
  • August 10, 2026
  • 7 views
ভারতীয় নাগরিকে  অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

  • By Admin
  • August 10, 2026
  • 5 views
জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে চাকরি নয়—জেলা প্রশাসক।

  • By Admin
  • August 10, 2026
  • 6 views
সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে চাকরি নয়—জেলা প্রশাসক।