
জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু শিক্ষার্থী হানিফ (৭) এর বলাৎকার কারি আব্দুর রাজ্জাক ও বাড়িঘর ভাংচুরসহ, মামলা উত্তোলনের হুমকিদাতা বলাৎকারকারীর দোষর অবঃ পুলিশ
আমিনুল ইসলামকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বলাৎকার হওয়া ঐ শিশু ধোপাডাঙ্গার আশার আলো বিদ্যাপীঠের প্রথম শ্রেনীর শিক্ষার্থী।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার গাইবান্ধা টু সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে নির্যাতন পরিবারের পক্ষে স্থানীয় জনগণের ব্যানারে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নির্যাতন পরিবারের লোকজন সহ স্থানীয় লোকজন বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বলাৎকারের ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত আসামি ধরাছোঁয়ার বাইরে আছে।আর এদিকে বলাৎকার হওয়ার পরিবারটি প্রতিনিয়ত হুমকি ধামকি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামি রাজ্জাক মিয়া ও তার ভাই অবসরপ্রাপ্ত পুলিশ আমিনুল ইসলাম মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে চাপ প্রয়োগ সহ হুমকির মধ্যে রেখেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজীবপুর গ্ৰামের মৃত মোন্তাজ আলীর ছেলে মোঃ রাজ্জাক মিয়া শিশু শিক্ষার্থীকে পাউরুটি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার রুটি বেকারীর কারখানায় নিয়ে যায়।এরপর জোর পূর্বক ঐ শিশু শিক্ষার্থীকে মাটিতে শুইয়ে বলাৎকার করে। শিশুটির আর্তচিৎকারের আশপাশের লোকজন এগিয়ে আসলে বলাৎকারী পালিয়ে যায়। এরপর স্থানীয় ও পরিবারের লোকজন শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশু শিক্ষার্থীকে গাইবান্ধা সদর হাসপাতালে রেফার্ড করে।
ঘটনার পর শিশুটির দিনমজুর বাবা মোঃ উজ্জ্বল মিয়া সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।এ ঘটনায় একটি মামলা হয়েছে।তবে এখন পর্যন্ত আসামি গ্রেফতার হয়নি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন,এ ঘটনায় মামলা রেকর্ড করা হবে। আসামিকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।







