ঝালকাঠিতে ছাত্রদলের চার ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত, শিগগিরই নতুন কমিটি

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখার সিদ্ধান্তে ঝালকাঠি সদর উপজেলা, ঝালকাঠি পৌর, নলছিটি উপজেলা ও নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে এসব ইউনিটে দ্রুত নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইফুল ইসলাম রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা এবং ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে বিলুপ্ত ইউনিটগুলোতে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে।

কমিটি বিলুপ্তির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চাইলে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। একইভাবে ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব—দুজনই বর্তমানে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।

তিনি বলেন, “এ অবস্থায় ওইসব ইউনিটে নেতৃত্বের প্রতিযোগিতায় থাকা নেতৃবৃন্দের মধ্য থেকে দক্ষ ও ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সৈয়দ আলী হাসান আরও বলেন, “আশা করি দ্রুত সময়ের মধ্যেই বিলুপ্ত ইউনিটগুলোতে নতুন কমিটি দেওয়া হবে।”

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী, দক্ষ, সাংগঠনিকভাবে সক্রিয় এবং নেতৃত্বের যোগ্যতাসম্পন্ন নেতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা করছে জেলা ছাত্রদল।

Related Posts

তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ে তেতুলিয়ায় করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন। বুধবার (১২ আগষ্ট ) সন্ধায় তেতুলিয়া উপজেলার প্রেস ক্লাবের অফিসে কেক কেটে দিনটি উদযাপন করা…

মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ ৩ পাচারকারী আটক

আজিম উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১২ আগস্ট) রাত ৩টার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • By Admin
  • August 12, 2026
  • 12 views
তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন

ঝালকাঠিতে ছাত্রদলের চার ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত, শিগগিরই নতুন কমিটি

  • By Admin
  • August 12, 2026
  • 12 views
ঝালকাঠিতে ছাত্রদলের চার ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত, শিগগিরই নতুন কমিটি

মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ ৩ পাচারকারী আটক

  • By Admin
  • August 12, 2026
  • 23 views
মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ ৩ পাচারকারী আটক

বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি

  • By Admin
  • August 12, 2026
  • 8 views
বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি

লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু

  • By Admin
  • August 12, 2026
  • 7 views
লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু

হরিপুরে দৈনিক করতোয়ার ৫০ বছর বর্ষপূর্তি উদযাপন

  • By Admin
  • August 12, 2026
  • 8 views
হরিপুরে দৈনিক করতোয়ার ৫০ বছর বর্ষপূর্তি উদযাপন