ইসলামী আন্দোলনের গণজমায়েতে সৎ নেতৃত্ব নির্বাচনের আহ্বান

স্ট্যাফ রিপোর্টার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৯নং চর-ভূরুঙ্গামারী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বাদ আছর নতুনহাট বাজারস্থ সেলিম মার্কেটে আয়োজিত এ গণজমায়েতে ইউনিয়নের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা, নেতা-কর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা জননেতা আলহাজ্ব হাফিজুল বারী রনি। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ ওমর ফারুক ফারুকী হাফিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস. এম. মনিরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, ৯নং চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন শাখার সদর (সভাপতি) মুহাম্মাদ জিল্লুর রহমান (জীবন মুহুরী)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৯নং চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন শাখার সভাপতি মো. ওমর আলী মুন্সী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের কল্যাণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচিত করা প্রয়োজন। এ লক্ষ্যে ৯নং চর-ভূরুঙ্গামারী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মুফতী মো. মোস্তফা আল হোসাইনী-এর পক্ষে সর্বস্তরের জনগণের সমর্থন ও ভোট কামনা করেন।
গণজমায়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 3 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 22 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর