সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি:

ঝালকাঠিসহ সারাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকা।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে জায়গা পেয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ঝালকাঠি – ২ ( সদর – নলছিটি)

আসন থেকে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেবা আমিন খান।

ঝালকাঠি’র রাজনীতিতে
সক্রিয়তার পাশাপাশি জিবা আমিন খান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য

এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে রাজপথে ভুমিকা রেখেছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত সংরক্ষিত নারী আসনের এই তালিকায় অভিজ্ঞ ও সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

প্রকাশিত তালিকায় আরও যেসব নেত্রীর নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান,

শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকেই।

পাশাপাশি মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন,

আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানার নামও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

বিশেষ করে ঝালকাঠির জেবা আমিন খানের মনোনয়ন স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন,

তিনি ত্যাগী নেতাকর্মীদের পাশে থেকে দলকে আরও শক্তিশালী করবেন।

বিএনপি নেতারা বলছেন, সংসদে নারীর অংশগ্রহণ আরও বাড়ানো এবং কার্যকর ভূমিকা নিশ্চিত করতেই এই মনোনয়ন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

ফলে আসন্ন জাতীয় সংসদে নারী নেতৃত্বের উপস্থিতি আরও দৃশ্যমান হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

এখন দেখার বিষয়, এই মনোনীত নেত্রীরা জাতীয় রাজনীতিতে কী ধরনের ভূমিকা রাখেন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কতটা অবদান রাখতে পারেন

Related Posts

আমতলীতে মামলায় স্বাক্ষী দেওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে এক স্বাক্ষীকে পিটিয়ে আহত করেছে, হাসপাতালে ভর্তি

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলীতে একটি জমি-জমার বিরোধের মামলায় আদালতে বাদীর পক্ষে স্বাক্ষী দেওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে আব্দুল গনি মোল্লা (৭০) নামে এক স্বাক্ষীকে মারধোর করে গুরুত্বর…

সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ডেস্ক রিপোর্ট জনস্বাস্থ্য বিবেচনায় তামাকে আরও কড়াকড়ি চায় দুটি সংগঠন। বিড়ি-সিগারেটে নিরুৎসাহিত করতে প্রতি ১০ শলাকার দর ন্যূনতম ১০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে তারা। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সভাকক্ষে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আমতলীতে মামলায় স্বাক্ষী দেওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে এক স্বাক্ষীকে পিটিয়ে আহত করেছে, হাসপাতালে ভর্তি

  • By Admin
  • April 20, 2026
  • 11 views
আমতলীতে মামলায় স্বাক্ষী দেওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে এক স্বাক্ষীকে পিটিয়ে আহত করেছে, হাসপাতালে ভর্তি

সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

  • By Admin
  • April 20, 2026
  • 12 views
সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

  • By Admin
  • April 20, 2026
  • 29 views
ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 10 views