পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক করেছে পুলিশ

পঞ্চগড় জেলা প্রতিনিধি:খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক হবিবর রহমান (৫৮) কে আটক করেছে পুলিশ।

রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে জেলার বোদা উপজেলার ৩ নং ব্যাংহারী বনগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখলে বিকেল তিনটায় প্রায় ৫ ঘন্টা পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন শিক্ষক। পরে বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় জনতা বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এসময় ভয়ে তিনি একটি টেবিলের নিচে লুকিয়ে পড়েন । খবর পেয়ে বোদা থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই প্রশাসনের কাছে। কোন শিক্ষকের কাছে এমন আচরণ আমরা কামনা করি না।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি উত্তপ্ত দেখতে পাই। অভিযুক্ত শিক্ষক নিজেকে রক্ষায় টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাকে উদ্ধার ও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে। এছাড়া স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে বদলি করা হবে।

Related Posts

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কার হলেন বিএনপি’র দুই নেতা। পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নে…

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের এড়োপাড়া এলাকায় এক লাখ টাকা ধার ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক দম্পতিকে মারধর, নারীকে শ্লীলতাহানি এবং টাকা ছিনিয়ে নেওয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  • By Admin
  • August 8, 2026
  • 18 views
ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 8, 2026
  • 13 views
গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

  • By Admin
  • August 8, 2026
  • 14 views
আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

  • By Admin
  • August 8, 2026
  • 21 views
টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

  • By Admin
  • August 8, 2026
  • 12 views
রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • By Admin
  • August 8, 2026
  • 13 views
হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত