কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্য: ২৪ ঘন্টায় পুলিশের হাতে গ্রেফতার ঘাতক

মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার আনিছুর রহমান (৪৮) তার মামা ভিকটিম খায়রুল হক (৬৫) এর মাথায় বাশ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন তাকে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে ভিকটিম রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ২২.০১.২০২৫ ইং তারিখ সকাল অনুমান ৯.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

পরবর্তীতে উক্ত ঘটনার সংবাদ পেয়ে কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের মুল ঘাতক ভিকটিম এর ভাগিনা আনিছুর রহমান (৪৮) কে গ্রেফতার করে এবং ভিকটমের দেখানো মতে হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার উলিপুরে পারিবারিক বিরোধের জেরে হত্যার ঘটনায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই মুল ঘাতককে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও আর কেউ জড়িত আছে কিনা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

Related Posts

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ! —-( ২৩) জুলাই ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী…

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  কবির হোসেন রাকিব, ​ (লক্ষ্মীপুর) থেকে লক্ষ্মীপুরের কমলনগরে জারিরদোনা শাখা খাল পুনখনন করার পরপরই মহাসড়ক এবং সংলগ্ন ঘাটওয়াল ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলের মূল রাস্তাটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  • By Admin
  • July 23, 2026
  • 26 views
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

  • By Admin
  • July 23, 2026
  • 10 views
লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

  • By Admin
  • July 23, 2026
  • 5 views
নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা