তজুমদ্দিনে এক ব্যক্তিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সেক্রেটারি সাজিয়ে জামায়াতে যোগদান দেখিয়ে অপপ্রচার

এইচ এম হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক ইউনিয়ন সেক্রেটারি জামায়াতে যোগদান করেছেন—এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন উপজেলা শাখা। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন ব্যক্তিকে ইউনিয়ন সেক্রেটারি পরিচয় দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় জামায়াতের পক্ষ এ ধরনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈমের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, শম্ভুপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা জামায়াতে যোগদান করেছেন।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমাদ ও সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ এক যৌথ বিবৃতিতে জানান, “আমরা দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ শাখার বর্তমান সেক্রেটারি হিসেবে ‘টুটুল পাটোয়ারী’ নামের কোনো ব্যক্তি নেই। উক্ত শাখার বর্তমান সভাপতি মুফতি নিজাম উদ্দিন এবং সেক্রেটারি মুহাম্মদ জিসান। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ নেই।”

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি জামায়াত-শিবির সংশ্লিষ্ট একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ অনৈতিক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন,“দুঃখজনক হলেও সত্য, জামায়াতের প্রার্থী নিজামুল হক নাঈম ও তার সহযোগী জামায়াত-শিবির সংশ্লিষ্ট একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ভুয়া তথ্য ছড়াচ্ছে। এ অপপ্রচার সাধারণ মানুষকে বিভ্রান্ত করার শামিল এবং একটি নামধারী ইসলামী দলের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।”

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, দলটি সব সময় সত্য, ন্যায় ও আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। একই সঙ্গে সাধারণ জনগণকে গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয় এবং অপপ্রচারে জড়িতদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

বিবৃতির শেষাংশে নেতৃবৃন্দ বলেন, “সত্যের বিজয় অবশ্যম্ভাবী—মিথ্যা কখনো টিকতে পারে না।”

Related Posts

আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী উপজেলায় অবৈধভাবে মজুদ রাখা ৫১০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে প্রশাসন। এ সময় সংশ্লিষ্ট দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা…

ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

  কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর : থেকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা এলাকায় যুবদল ও ছাএদলের দুই নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নেওয়া হয়েছে আইনী পদক্ষেপ। বহিস্কৃত দুজন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

  • By Admin
  • April 20, 2026
  • 29 views
ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 10 views
তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • By Admin
  • April 20, 2026
  • 9 views
সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস

বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন: কর্মকর্তাদের প্রশংসা

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন: কর্মকর্তাদের প্রশংসা

বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত