হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্য আটক।

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)
বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিতভাবে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ভোরে খেজুরিছড়া এলাকায় বিশেষ টহল দল কৌশলগতভাবে অবস্থান নিয়ে তল্লাশি চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার থ্রি-পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লক্ষ ৪০ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।
অপরদিকে, একইদিন বিকেলে লালটিলা বস্তি এলাকায় আরেকটি অভিযানে বিজিবি ১৮ হাজার টাকা মূল্যের ১২ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা, চিমটিবিল ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার মনতলা বিওপির টহলদল অভিযানে অংশ নেয়। এসব অভিযানে ভারতীয় ১৯ বোতল মদ, ২০ কেজি গাঁজা, ভিটেক্স গোল্ড ভিটামিন এবং ২টি গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৯২ হাজার ৮৫০ টাকা। সব মিলিয়ে ২৪ ঘণ্টার অভিযানে ১৫ লক্ষ ৫০ হাজার ৮৫০ টাকার চোরাচালানী পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,’ দেশের সীমান্ত পাহারা চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপ অপরাধীদের রুখে দেওয়ার পাশাপাশি জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। প্রতিটি অভিযান দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জব্দকৃত পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে। পাশাপাশি চোরাচালানী চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবির অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫ কোটি ৭৬ লক্ষ টাকার ভারতীয় পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

Related Posts

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনার দায়ে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) বিকেলে…

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 2, 2026
  • 34 views
ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 24 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 16 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 6 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 16 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 11 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন