ইউনিফর্ম পরে সামরিক বাহিনীর সদস্য সেজে অনলাইনে প্রতারণা; র‍্যাব১৩ এর অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

রংপুর প্রতিনিধি:
ইউনিফর্ম পরে নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব ১৩। গ্রেফতারকৃতের নাম মোঃ নাজমুল হাসান ওরফে জিম (২৪)। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার অভিরাম (নামা দোলা) গ্রামের মোঃ সাজ্জাদ হোসেন ওরফে জাহিদুল ইসলামের ছেলে।

র‍্যাব-১৩, সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে রংপুরের পীরগাছা থানাধীন অভিরাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল হাসান দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর কর্মকর্তা বা সৈনিক পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করত। কখনও আবার নারী সেনা সদস্য পরিচয়ে নারীর বেশ ধারণ করে ও নারীর কণ্ঠে কথা বলে ভিডিও কলে প্রতারণা করত। এমনকি নারী কেলেঙ্কারিতে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনাও ঘটাত সে।

বাদীর দায়েরকৃত মামলার সূত্রে জানা যায়, আসামি ও তার সহযোগীরা সেনাবাহিনীর সৈনিক পরিচয়ে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার বিক্রির প্রলোভন দেখায়। তারা অনলাইন ভিডিও কলে সামরিক বাহিনীর ইউনিফর্ম পরে কথা বলে বিশ্বাস অর্জন করে এবং বিভিন্ন অজুহাতে পর্যায়ক্রমে ১৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আরও ৫ লাখ টাকা দাবি করলে বাদীর সন্দেহ হয় এবং অনুসন্ধানে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য। এ ঘটনায় হোসেনপুর থানায় মামলা নং-০৩/১৭৭, তারিখ-০৭/১১/২০২৫, ধারা ১৭০/১৭১/৪০৬/৪১৮/৪২০/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

অভিযানের সময় র‍্যাব সদস্যরা প্রতারকের হেফাজত থেকে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিফর্ম, নকল আইডি কার্ড, মোবাইল ফোন, মেয়েদের পরচুলা ও মেকআপ সেটসহ একাধিক আলামত উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—

সেনাবাহিনীর কম্ব্যাট ড্রেস, গেঞ্জি, ট্রাউজার, ক্যাপ ও টাওয়াল

নৌবাহিনীর সাদা ড্রেস, গেঞ্জি, জার্সি ক্যাপ ও টাওয়াল

বিভিন্ন বাহিনীর ক্যান্টিন গেঞ্জি ১৫টি

ভুয়া এনআইডি কার্ড ৯টি

বাটন মোবাইল ৫টি, স্মার্ট মোবাইল ১টি

মেয়েদের পরচুলা ১ গোছা ও মেকআপ সেট

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান,

গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুরূপ প্রতারণা চক্রের বিরুদ্ধে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক বিরোধ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে পাঁচ মাসের এক কন্যা শিশুকে নিয়ে অভিযোগে করা হয়। পরে মডেল থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপে…

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।   গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  • By Admin
  • April 20, 2026
  • 16 views
তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

  • By Admin
  • April 20, 2026
  • 70 views
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

  • By Admin
  • April 20, 2026
  • 4 views
ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই