জাতীয় সাংবাদিক সংস্থা’র আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

রাসেল মাহমুদ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

জাতীয় সাংবাদিক সংস্থা দেশের গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট ২০২৫ ইং, রোজ রবিবার, সকাল ১০টায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার এবং সঞ্চালনা করেন নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংস্থা’র মহাসচিব মোঃ আলমগীর গনি।

এছাড়া সভায় বক্তব্য রাখেন নীতি নির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, নীতি নির্ধারক পরিষদ সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদ সহ-সভাপতি নাহিদ মিয়া ও শাহআলম স্বপন, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, এম এ আকাশ, আবু মুছা, ছাব্বির আহমেদ সেন্টু, আহমেদ আলী , সহকারী মহাসচিব মোঃ নাজমুল হুদা, সরকার জামাল, মোঃ আনোয়ারুল হক, প্রিয়াঙ্কা ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, নাজির হোসেন, মোঃ আনিসুর রহমান প্রধান, ইকরামুল হাসান সোহেল, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, আঃ সবুর, তৌহিদ রিপন, রাজিব তালুকদার, ইঞ্জিনিয়ার হোসেন আলী, অর্থ সচিব সানবির হোসেন, দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা, প্রচার ও প্রকাশনা সচিব এ কে নান্নু খান, সহ-দপ্তর সচিব আমজার সাহ, আইন বিষয় সচিব মোঃ ওয়াহিদুন নবি বিপ্লব, আন্তর্জাতিক বিষয় সচিব মোঃ মহাসিন উদ্দিন, মনজুরুল হাসান, তথ্যপ্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, পাঠাগার সচিব মাসুদ আলম, পরিকল্পনা ও গবেষণা সচিব মোঃ সাইফুল ইসলাম, ক্রিয়া সচিব আলহাজ্ব আমির হোসেন, মহিলা বিষয় সচিব আমেনা আক্তার বিউটি, ছুইটি আক্তার, নির্বাহী সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আকাস, খলিলুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, রাসেল মিয়া ও লিটন প্রমুখ।

উক্ত সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন—
সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় একটি কার্যকর ও যুগোপযোগী আইন প্রণয়ন আজ সময়ের দাবি। সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়িত হলে গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত হবে, একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা আরও নিরাপদ ও নির্ভীকভাবে কাজ করতে পারবেন।

তারা আরো উল্লেখ করেন যে, সাংবাদিক সমাজের কল্যাণে প্রণীত এ আইন নিয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সাংবাদিক সংস্থা বিশ্বাস করে—এই আইন কার্যকরভাবে বাস্তবায়ন হলে দেশের গণমাধ্যমকর্মীরা পেশাগত ঝুঁকি মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সভা শেষে সাংবাদিকদের অধিকার আদায়ে জাতীয় সাংবাদিক সংস্থা ভবিষ্যতে আরও কার্যকর আন্দোলন ও কর্মসূচি গ্রহণ করবে বলে ঘোষণা দেওয়া হয়।

Related Posts

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ! —-( ২৩) জুলাই ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী…

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  কবির হোসেন রাকিব, ​ (লক্ষ্মীপুর) থেকে লক্ষ্মীপুরের কমলনগরে জারিরদোনা শাখা খাল পুনখনন করার পরপরই মহাসড়ক এবং সংলগ্ন ঘাটওয়াল ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলের মূল রাস্তাটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  • By Admin
  • July 23, 2026
  • 29 views
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • July 23, 2026
  • 8 views
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

  • By Admin
  • July 23, 2026
  • 10 views
লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

  • By Admin
  • July 23, 2026
  • 5 views
নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা