বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

তাহিরপুর
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১৯ জুন) ভোর ৪টা ৩৫ মিনিটে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট থেকে ১ হাজার ১৯০ কেজি ভারতীয় জিরা, ৭ হাজার ৯৫০ কেজি ভূট্টা এবং একটি ট্রাক জব্দ করা হয়।

এ সময় পিনাক রঞ্জন দাশ (২৬) ও মো. তালেবুল ইসলাম (৩০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত পিনাক রঞ্জন দাশ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে এবং তালেবুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।

এদিকে, একই দিনে পৃথক অভিযানে নন-জিআর নং-৬/২৬ (বি/পুর) মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— আব্দুর রহিম (৬৫), আনোয়ার হোসেন (৩৫) ও আক্তার হোসেন (২৪)। তাদের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার চান্দেরগাঁও এলাকায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিশ্বম্ভরপুর থানা পুলিশ জানিয়েছে, চোরাচালান ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে মিরা (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মিরা…

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পলাতক

হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার এজাহার ও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

  • By Admin
  • June 19, 2026
  • 19 views
হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পলাতক

  • By Admin
  • June 19, 2026
  • 7 views
কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পলাতক

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

  • By Admin
  • June 19, 2026
  • 18 views
বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

মাদকবিরোধী অবস্থানের কারণে হুমকির মুখে সংবাদকর্মী

  • By Admin
  • June 19, 2026
  • 9 views
মাদকবিরোধী অবস্থানের কারণে হুমকির মুখে সংবাদকর্মী

মাঠে আর্জেন্টিনা–ব্রাজিল, সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয় প্রতিদ্বন্দ্বিতা মাঠে, সৌহার্দ্যের জয় সবার

  • By Admin
  • June 19, 2026
  • 6 views
মাঠে আর্জেন্টিনা–ব্রাজিল, সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয় প্রতিদ্বন্দ্বিতা মাঠে, সৌহার্দ্যের জয় সবার

পাটগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • By Admin
  • June 19, 2026
  • 12 views
পাটগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত