মহেশখালী থানা পুলিশের অভিযানে জেটিঘাট থেকে অস্ত্রসহ নারী-পুরুষ আটক

মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী) ::

মহেশখালী থানা পুলিশের অভিযানে গোরকঘাটা জেটিঘাট এলাকা থেকে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক সহ তিনজন নারী-পুরুষকে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জরুল হকের নেতৃত্বে ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭.৩০ টায় মহেশখালী পৌরসভাস্থ জেটিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে দেশীয় তৈরি দু’টি একনলা বন্দুকসহ তিনজনকে আটক করা হয়, যাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

আটককৃতরা হলেন- ১. সাইফুল ইসলাম (২৫), পিতা- মোহাম্মদ হোসেন, মাতা- সালেহা বেগম, সাং- দক্ষিণ পাহাড়তলী, ৭নং ওয়ার্ড, ২. গোলবাহার খাতুন (৬৫), স্বামী- মৃত আব্দুল হাকিম, সাং- আলীর জাহাল, এস এম পাড়া, ৫নং ওয়ার্ড, ৩. দিলবার বেগম (৬০), স্বামী- মৃত সুলতান আহম্মদ, সাং- আলীর জাহাল, এস এম পাড়া, ৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সর্বথানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।

অভিযানে নেতৃত্ব দেন- এএসআই নাছির উদ্দিন এবং অংশগ্রহণ করেন কনস্টেবল তানভীর, মজিদ, মিল্টন ও নারী কনস্টেবল কুলসুমা আক্তার। অভিযানে সংশ্লিষ্ট সকল সদস্য দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অস্ত্রের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে।

Related Posts

রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর হামলা মারপিট ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর হামলা মারপিট ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে পঞ্চগড়…

তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ে তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার হিসেবে বিতরন করা হয়েছে। ভবিষ্যতের নিরাপত্তা ও আপৎকালীন প্রয়োজনের জন্য বর্তমান আয়ের একটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 0 views
সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর হামলা মারপিট ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

  • By Admin
  • April 19, 2026
  • 11 views
রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর হামলা মারপিট ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার

  • By Admin
  • April 19, 2026
  • 11 views
তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার

কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

  • By Admin
  • April 19, 2026
  • 15 views
কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

  • By Admin
  • April 19, 2026
  • 19 views
শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 26 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী