মহেশখালী থানা পুলিশের অভিযানে আনসার ডাকাত ও সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী) ::

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর একাধিক হত্যা ও অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি আনসার উল্লাহ (২৩) এবং তার সহযোগী দেলোয়ার হোসেন (২৬) গ্রেপ্তার হয়েছে।

২৯ আগস্ট (শুক্রবার) কক্সবাজার সদর থানাধীন গুনগাছতলা এলাকা থেকে থানার একটি চৌকস টিম তাদের আটক করে।

পুলিশ সূত্র জানায়, আনসার উল্লাহ কালারমারছড়া ইউনিয়নের শাহ মির ঘোনা এলাকার মো. ইসমাইলের ছেলে। তিনি বিভিন্ন হত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার কথাও স্বীকার করেছেন। অপর গ্রেপ্তার দেলোয়ার কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার আবুল হোসেনের ছেলে।

গ্রেপ্তারের পর তাদের নিয়ে অভিযান চালিয়ে কালারমারছড়া ইউনিয়নের পূর্ব আঁধারঘোনা এলাকায় আনসারের ভাড়া বাসায় তল্লাশি চালায় পুলিশ। সেখানে বক্সখাটের নিচ থেকে ১টি দেশীয় তৈরি সচল একনলা বন্দুক, ১টি এলজি এবং ২টি কাতুর্জ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ডাকাত আনসার উল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই অফিসার।

Related Posts

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬, ১০ম বিজ্ঞান…

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

‎কবির হোসেন রাকিব ( লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ   ‎ রামগঞ্জে ইট ভাটার এক শ্রমিকের ‘ক্লু লেস ’ হত্যা মামলার দুই আসামিকে লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । ‎…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 14 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 20 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 43 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

  • By Admin
  • April 19, 2026
  • 14 views
কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • April 19, 2026
  • 30 views
দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

  • By Admin
  • April 19, 2026
  • 20 views
চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা