শ্রীপুরে একই বেইলি ব্রিজ ভেঙেছে ২৮ বার

 

মোঃসুলতান মাহমুদ ,গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরের মাটিকাটা নদীর উপর নির্মিত চৌধুরী ঘাট বেইলি ব্রিজটি ২৮ বারের মতো ভেঙেছে। এবার ব্রিজটির স্লিপার ভেঙে পড়ে যায় নদীতে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের চৌধুরীঘাট এলাকায় অবস্থিত বেইলি ব্রিজটির উত্তর পাশের প্রবেশ পথে স্ট্রিলের স্লিপার খুলে যাওয়ার দৃশ্য চোখে পড়ে। এদিন সকাল থেকেই ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলকারী হাজার হাজার কারখানার শ্রমিক সহ সাধারণ যাত্রীরা।

স্থানীয় লোকজন ও সড়কের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে ও শনিবার সকালের যেকোনো সময় ব্রিজের স্লিপার খুলে মাটিকাটা নদীতে পড়ে যায়। একই সাথে ব্রিজের পাটাতন ভেঙে নিচে পড়ে গেছে। তাতে করে সড়কে চলাচলকারী অনেক পরিবহন আটকা পড়েছে। এতে জৈনা বাজার টু কাওরাইদ সংযোগ সড়কের সকল ধরনের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত স্থায়ী সমাধান বা নতুন একটি ব্রিজ নির্মাণের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জোড়াতালি দিয়ে মেরামত করে চলেছে সব সময়। এতে ঝুঁকি নিয়ে যাত্রীরা পায়ে হেঁটে পারাপার হতে দেখা যায়। ১৫ কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করছে ছোটছোট পরিবহনগুলো। আটকা পড়েছে শত-শত শ্রমিক পরিবহন বাস। এই সড়কে চলাচল করে পার্শ্ববর্তী গফরগাঁও ভালুকা উপজেলার হাজার হাজার শ্রমিক।

আমির হোসেন নামে স্থানীয় একজন বলেন, গতকাল রাতে চৌধুরী ঘাটের মাটিকাটা নদীর ওই ব্রিজের দুটি স্লিপার ভেঙে যায়। একটি স্লিপার খুলে মাটিকাটা নদীতে পড়ে যায়। সকাল থেকেই শত-শত গাড়ি আটকা পড়েছে। যাত্রীরা ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে ভোগান্তি নিয়ে কর্মস্থলে ফিরছে।

ওই রাস্তায় নিয়মিত যাত্রী আবুল হাশেম নামের একজন বলেন, কিছুদিন পরপর এই ব্রিজ ভাঙে। আগেও স্লিপার খুলে নদীতে পড়েছে বহুবার। দুবার গাড়ি নদীতে পড়ছে তবুও ব্রিজের কাজ হচ্ছে না। নড়বড়ে ব্রিজ প্রায় সময় ভেঙে পড়ে। এ দুর্ভোগের শেষ কবে।

আমান মিয়া নামের একজন সিএনজি চালক বলেন, সকালে কাওরাইদ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে এসে দেখি ব্রিজ ভাঙা। পেছনে বহু গাড়ি তাই পেছনে যেতেও পরছি না। আটকা পড়ে আছি ব্রিজে। এই ব্রিজটি অচল হয়ে যাওয়াতে ১৫ কিলোমিটা ঘুরে আমাদের চলাচল করতে হবে। কিন্তু ওই সড়কটির অবস্থাও বেশি ভালো না। আমরা এখন কী করব.?

শ্রীপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তাওহীদ আহমেদ যায়যায়দিনকে বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে বেইলি ব্রিজটি মেরামত করে স্বাভাবিক যানচলাচলের ব্যবস্থা করা হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, ইতোমধ্যে উপজেলা প্রকৌশলীকে পাঠানো হয়েছে। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসককেও নিরাপত্তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নদীতে নতুন ব্রিজ নির্মাণের সকল কার্যক্রম সম্পন্ন থাকলেও জমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণ কাজ আটকে আছে। আশা করছি সকল জটিলতা নিরসনের মাধ্যমে ব্রিজটি নির্মাণ সম্ভব হবে।

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর…

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। ‎আজ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 2 views
‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 9 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা