সাভারে দুই যুবককে পিটিয়ে আহত, টাকা–মোবাইল ছিনতাই

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের তারাপুর মাঠ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল যুবক হামলা চালিয়ে মোঃ রাব্বি ইসলাম (১৯) ও তার বন্ধু মোঃ অন্তর (১৮)–কে গুরুতর আহত করেছে। হামলাকারীরা রাব্বির পকেট থেকে নগদ ৫০,০০০ টাকা এবং তিনটি স্মার্টফোন জোরপূর্বক নিয়ে যায়।

আহতদের বাবা মোঃ জহির ইসলাম জানান, মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে মোঃ শান্ত (২০), মোঃ আরিফ (১৯), মোঃ সাগর (২০) এবং আরও ৭–৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের দোকানের পাশে আসে। তারা রাব্বির বন্ধু অন্তরের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে তারা লোহার রড, কাঠের লাঠি ও এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে, যার ফলে রাব্বি ও অন্তর গুরুতর জখম হন।

অভিযোগে বলা হয়েছে, ১নং বিবাদী রাব্বির মাথায় এসএস পাইপ দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম সৃষ্টি করে। ২নং বিবাদী রাব্বির গলায় পাড়া দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং প্যান্টের পকেটে থাকা নগদ ৫০,০০০ টাকা নিয়ে যায়। ৩নং বিবাদী তাদের তিনটি মোবাইল ফোন (রেডমি নোট-১১: ১৫,০০০ টাকা, রেডমি C53: ১৭,০০০ টাকা, ওয়ানপ্লাস NS-৩০: ৩০,০০০ টাকা) জোরপূর্বক নিয়ে যায়।

আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং হুমকি দেয়, “কেউ কিছু বললে বা মামলা করলে তোদের জবাই করে লাশ গুম করে দেব।

ঘটনার তথ্য জানতে সাংবাদিকরা সাভার মডেল থানার এসআই আশরাফুলকে ফোন দিলে তিনি ফোন ধরেননি বলে জানা গেছে।

আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 19 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 36 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 28 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 92 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 68 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত