সাভারে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, হামলা ও হুমকি – থানায় অভিযোগ

 

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাভারের দামপাড়া এলাকায় এক ব্যক্তির নিজস্ব সম্পত্তি দখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একদল প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ পারভেজ সরকার (৩২) সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, পারভেজ সরকার, পিতা নাছির উদ্দিন সরকার, স্থায়ী ঠিকানা পাড়াগাঁও, ডাকঘর আশুলিয়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা। বর্তমানে তিনি দামপাড়া (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে), ডাকঘর বিরুলিয়া, থানা সাভার, জেলা ঢাকা এলাকায় বসবাস করেন। ভুক্তভোগীর দাবি, তিনি দামপাড়া মৌজায় আরএস-৫০, বিএস-১১৩০ দাগে মোট ৯০ শতাংশ জমির বৈধ মালিক ও পৈতৃক সূত্রে দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তির ভোগদখলে আছেন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি আশুলিয়া ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও ৮নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিনের অনুসারী শরীফ সরকার ওরফে পাগলা শরীফ (৩৪), আরাফাত সরকার (৪০), আদেল সরকার (৩৪), রুবেল সরকার (৩৩), দিলগনি সরকার (৭৫), দুলাল উদ্দিন সরকার (৬০), ফরিদ উদ্দিন সরকারসহ প্রায় ২০-৩০ জন ভাড়াটে সন্ত্রাসী ও শ্রমিক নিয়ে তার জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের কাজ শুরু করে।

এ সময় ভুক্তভোগীর ভাড়াটিয়া নার্সারি দোকান ভাঙচুর করা হয়। পারভেজ সরকার ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্রসজ্জিত অবস্থায় হামলা চালানো হয়। অভিযুক্তরা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে এলাকা ছেড়ে চলে যেতে বলে।

ভুক্তভোগী আরও জানান, আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল ৮টার দিকে পুনরায় একই দল জমিতে এসে অবৈধভাবে কাজ শুরু করে। বাধা দিলে তারা পুনরায় হামলার চেষ্টা চালায় এবং ভুক্তভোগীর স্ত্রীকেও হুমকি দেয়। বর্তমানে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় থানায় লিখিত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান পারভেজ সরকার।

এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল ওহাব বলেন, জমি-জায়গা সংক্রান্ত অভিযোগ কোর্টের মাধ্যমে করতে হয়। আমরা অভিযোগ পেলে তদন্ত করে দেখি, প্রয়োজন হলে জমিতে কাজ বন্ধ করে দিতে পারি।

Related Posts

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  রাঙামাটি প্রতিনিধি: মো নাজিম আলী রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত এক যুবককে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। পরে স্থানীয়রা…

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ   গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সম্পর্কের প্রলোভন দেখিয়ে জিম্মি ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারী ও এক পুলিশ সদস্যসহ মোট চারজনকে আটক করেছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 4 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

  • By Admin
  • July 25, 2026
  • 8 views
কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

  • By Admin
  • July 25, 2026
  • 7 views
অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

  • By Admin
  • July 25, 2026
  • 8 views
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার পথে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনলেন পিতা

  • By Admin
  • July 25, 2026
  • 11 views
বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার পথে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনলেন পিতা

রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • By Admin
  • July 25, 2026
  • 7 views
রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার