কুরআন অবমাননার প্রতিবাদে হাটহাজারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত:

মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি;

আজ ৬ই অক্টোবর সোমবার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কর্তৃক মহাগ্রন্থ আল কোরআন অবমাননার ঘটনায় হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ,হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় হাটহাজারী ডাক বাংলো চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর,হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতী

ও মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম আল্লামা মুফতী জসিম উদ্দিন বলেন,নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব নামের এক কুলাঙ্গার কর্তৃক মহাগ্রন্থ আল।

কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করে।যারা এমন করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে উসকানিমূলক এই কাজ করেছে

।সরকারের উচিত এই ধরনের ঘটনার পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা।সরকার কোরআন অবমাননাকারী এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে আমরা দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লং মার্চের ডাক দিতে বাধ্য হবো।

আল কুরআনকে সার্বজনীন গ্রন্থ উল্লেখ করে প্রধান আলোচকের বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব ও সিনিয়র মুফতী আল্লামা মুফতী কিফায়াতুল্লাহ বলেন,মহাগ্রন্থ আল কুরআন সার্বজনীন ও বিশ্বজনীন।

ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই এই পবিত্র গ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। আর পবিত্র কুরআন হল মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড।

মুসলমানরা শান্তিপ্রিয় জাতি হলেও প্রতিনিয়ত কুরআন অবমাননা করে মুসলমানদেরকে উত্ত্যক্ত ও উস্কানি দেয়া হচ্ছে।

কিন্তু কোন মুসলমান বাতিল শক্তির উস্কানিতে পা দেবে না বরং শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই সকল সকল সমস্যার সমাধান করবে,ইনশাআল্লাহ।

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলাম কাসেমীর যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির,হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,মাওলানা

মাহমুদুল হোসাইন,মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান,মাওলানা আনোয়ার শাহ আযহারী,মাওলানা মতিউল্লাহ নূরী,মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া,

মাওলানা নিজাম সাইয়্যিদ,মাওলানা জয়নাল আবেদীন,জনাব নূর মুহাম্মদ,মুফতী মাসউদুর রহমান চৌধুরী,মাওলানা সাকিব আমজাদ জমিরী,জনাব মোরশেদ আলম,মাওলানা হাফেজ আব্দুল মাবুদ,মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশ শেষে হাজারো আলেম-ওলামা ও তৌহিদী জনতার অংশগ্রহণে হাটহাজারী ডাক বাংলো চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে

চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক,হাটহাজারী বাসস্ট্যান্ড ও চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী মাদরাসার সামনে শেষ হয়।

  • Related Posts

    ‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

    ‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। ‎আজ…

    ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

      ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার সংলগ্ন এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

    • By Admin
    • June 14, 2026
    • 1 views
    ‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

    ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

    • By Admin
    • June 14, 2026
    • 18 views
    ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

    আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

    • By Admin
    • June 14, 2026
    • 8 views
    আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

    ‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

    • By Admin
    • June 14, 2026
    • 22 views
    ‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

    গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

    • By Admin
    • June 14, 2026
    • 23 views
    গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

    শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    • By Admin
    • June 14, 2026
    • 30 views
    শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল