কুলাউড়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মারুফ আহমদ হৃদয় বিশেষ, প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার

বিয়ে বাড়িতে যাওয়ার পথে মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহী যুবকের। শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার আছুরিঘাট এলাকায় কুলাউড়া – জুড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবক সালাউদ্দিন (২৫) বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামের বাসিন্দা।

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম আহমদ বলেন, সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে কুলাউড়া উপজেলার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে সামাদ নামের এক যুবক ছিলেন। তিনি সালাউদ্দিনের বন্ধু। আছুরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলটি উল্টে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে সালা উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তবে পেছনে থাকা সামাদ অক্ষত থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং কুলাউড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

সালাউদ্দিনের ছোট ভাই বাহার উদ্দীন বলেন, তাঁর ভাই কুলাউড়ার সাদীপুর এলাকায় তাঁদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।৭৭৭

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 18 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 29 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 27 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 24 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 89 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 54 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত