চোখে ফেরে নতুন আলো — আল মুসাইদাহ ফাউন্ডেশনের ১১তম ধাপে ৪০ জনের ছানি অপারেশন সম্পন্ন

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ জাকির হোসেন রোডে অবস্থিত লায়ন আই চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের ১১তম ধাপ।
লায়ন আই হসপিটালের উদ্যোগে, জ্যাকো ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় এবং আল মুসাইদাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই ধাপে আরও ৪০ জন দৃষ্টিহীন মানুষ ফিরে পেয়েছেন তাদের চোখের আলো।

গত ৮, ৯ ও ১০ নভেম্বর ২০২৫— টানা তিনদিনব্যাপী এই ধাপের শেষ দিন ছিল সোমবার (১০ নভেম্বর)।
এদিন সকাল থেকেই হাসপাতালের পরিবেশে ছিল ব্যস্ততা ও প্রত্যাশার মিশ্র আবেগ।
অপারেশনের পর কেউ প্রথমবার দেখেছেন প্রিয়জনের মুখ, কেউ বহুদিন পর নতুন করে দেখেছেন আলো ঝলমলে পৃথিবী।

চোখের পর্দা উঠতেই কারও মুখে ফুটে উঠেছে অগাধ আনন্দের হাসি, কেউ কেঁদে ফেলেছেন কৃতজ্ঞতায়।
একজন বৃদ্ধ রোগী আবেগভরে বলেন,আল্লাহ তোমাদের ভালো রাখুন। তোমাদের কারণে আবার আলো দেখতে পারলাম।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই কার্যক্রমে বিনামূল্যে চিকিৎসা, ছানি রোগী নির্বাচন, চশমা প্রদান, ওষুধ ও সানগ্লাস বিতরণ করা হয়।

মাঠ পর্যায়ে সার্বিক তদারকিতে ছিলেন আল মুসাইদাহ ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের রুবেল,সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক,
এবং সদস্য মোহাম্মদ ইউছুপসহ সংগঠনের অন্যান্য নিবেদিত সদস্যবৃন্দ।

অপারেশনের পরদিন যখন রোগীদের চোখের ব্যান্ডেজ খোলা হয়, তখন হাসপাতালের পরিবেশে ছড়িয়ে পড়ে আনন্দ ও আবেগের মিশ্র দৃশ্য।
কেউ কাঁদছেন, কেউ হাসছেন— সব মিলিয়ে যেন মানবতার উৎসব।একজন আয়োজক সদস্য বলেন,প্রতিটি হাসিমুখ, প্রতিটি আলো ফিরে পাওয়া চোখ আমাদের মনে করিয়ে দেয়—মানবসেবার চেয়ে মহৎ কাজ আর কিছু নেই।
দিনশেষে এই হাসিই আমাদের পুরস্কার, এই দোয়াই আমাদের প্রেরণা।চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত অসহায় ও দরিদ্র মানুষদের নিয়ে এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে আল মুসাইদাহ ফাউন্ডেশন।
দৃষ্টিহীন মানুষের জীবনে আলো ফিরিয়ে দিতে এই উদ্যোগ ইতোমধ্যে সমাজে মানবতার আলোকবর্তিকা হিসেবে প্রশংসিত হয়েছে।

Related Posts

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

‎ ‎​গাজীপুর প্রতিনিধি আল আমিন খান ‎গাজীপুরের শ্রীপুরে আদালতের স্থিতাবস্থা অমান্য করে এক প্রবাসীর জমি জবরদখল ও দোকানঘর নির্মাণের চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়েছে শ্রীপুর থানা পুলিশ। আজ (শনিবার)…

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

  • By Admin
  • April 19, 2026
  • 3 views
শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 24 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 39 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 28 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 26 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 100 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা