জয়পুরহাটে আক্কেলপুর উপজেলা প্রশাসন ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ১২ সেপ্টেম্বর ২৫ইং

আক্কেলপুরে তারুণ্যের উৎসব-২০২৫ দ্বিতীয় ভার্সন উদযাপন উপলক্ষে আয়োজিত উপজেলা প্রশাসন ফুটসাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উপজেলা প্রশাসন একাদশ। রানার্স-আপ হয় উপজেলা প্রকৌশল বিভাগ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা খেলা উপভোগ করতে আসেন ।

উক্ত ফুটসাল ফুটবল খেলায় উপজেলা প্রকৌশল বিভাগকে ৩-১ গোলে হারিয়ে উপজেলা প্রশাসন একাদশ চ্যাম্পিয়ান হয়।

খেলা শেষে সন্ধা সাতটা পর টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারন সম্পাদক আরিফ ইফতেখার রানা, সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি রাশেদুল আলম সবুজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

শফিকুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারিরা।
চ্যাম্পিয়ন দলকে ১ লাখ এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক, ম্যান অব দ্য ম্যাচ সকলকে ক্রেস্ট ও মেডেল দেওয়া হয়।

Related Posts

বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে মামী-ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২ জুন) রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় তিনজনকে অভিযুক্ত করে এবং অজ্ঞাতনামা…

আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন

  ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার এক মেধাবী শিক্ষার্থী, যিনি -এ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, আর্থিক সংকটের কারণে আগামী সেমিস্টারে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কমলনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
কমলনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ

  • By Admin
  • June 4, 2026
  • 14 views
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিশেষ সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

  • By Admin
  • June 4, 2026
  • 14 views
পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে  সীমান্তে বিশেষ সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 24 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার