তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রংপুরে স্বাগত মিছিল

আবুল হোসেন বাবলুঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রংপুরে মহানগর যুবদল স্বাগত মিছিল করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ৩৩টি ওয়ার্ডের নেতা কর্মীদের অংশগ্রহণে টাউন হল চত্বর থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মহানগর যুবদলের আহব্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ও সিনিয়র যুগ্ম আহব্বায়ক জহির আলম নয়ন এর নেতৃত্বে স্বাগত মিছিলটি পুনরায় টাউন হলে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ প্রমুখ।

স্বাগত মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পতনে তারেক রহমান অগ্রনী ভূমিকা পালন করেছে। সূদূর লন্ডন থেকে তার নির্দেশে দলের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে কাজ করেছে। দেশের ক্রান্তি কালে বর্তমানে জাতির সামনে তারেক রহমান সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অন্যায়ের বিরুদ্ধে তার নেতৃত্ব মানে আপোষহীন অবস্থান, মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনা। আগামী ২৫ ডিসেম্বর তাকে বরণ করে নিতে সারাদেশের মানুষ প্রস্তুত। আমরা দিনক্ষণ গুনছি কখন তিনি দেশে আসবেন এবং এ জাতির কন্ঠসর হয়ে তাদের মনের আকাঙ্খা পূরণে দায়িত্ব গ্রহণ করবেন।এর আগে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে টাউনহল অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। ###

Related Posts

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ

  মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারত থেকে ২৮ জন বাংলাদেশিকে পুশ-ইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের…

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তীব্র গরমে পানি, পথচারীদের ছাতা ও হাতপাখা বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ  জেলা ইউনিট।  বৃহস্পতিবার (৪ জুন) ১০ দিনব্যাপী শহর জুড়ে এসব কার্যক্রম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ

  • By Admin
  • June 4, 2026
  • 12 views
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

  • By Admin
  • June 4, 2026
  • 16 views
চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিশেষ সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে  সীমান্তে বিশেষ সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 24 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  • By Admin
  • June 3, 2026
  • 26 views
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু