ভূমিকম্পের সময় গাজীপুরে কারখানা ভবন থেকে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত।

 

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে ভূমিকম্পের

সময় কারখানা থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে টঙ্গী ও শ্রীপুরে দুই পোশাক কারখানার কমপক্ষে দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার (২১ নভেম্বর)

সকাল ১০টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর এ দুটি ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের অধিকাংশই সিঁড়িতে পড়ে যাওয়া, ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে আহত হন


আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে হঠাৎ কয়েকশো শ্রমিকের ভিড় দেখা দেয়।

জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি জানান, ভূমিকম্পের পরপরই শতাধিক শ্রমিক চিকিৎসা নিতে আসেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়

তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পর হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
গাজীপুরের শ্রীপুর

পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের ডেনিম্যাকের সাততলা ভবনে প্রায় দশ হাজার শ্রমিক কাজ করেন। ভূমিকম্প শুরু হতেই ভবনের বিভিন্ন তলায় থাকা শ্রমিকেরা একযোগে

সিঁড়িতে নেমে আসতে গিয়ে সিঁড়িজুড়ে তীব্র চাপ সৃষ্টি হয়। ভিড়ের মধ্যে দেয়ালে ধাক্কা, সিঁড়িতে পড়ে যাওয়া এবং একে অপরের ওপর চাপা পড়ে শতাধিক শ্রমিক আহত হন।

শ্রমিক মনির হোসেন জানিয়েছেন, ভূমিকম্প শুরু হওয়া মাত্র সবাই দৌড়াদৌড়ি শুরু করে। অথচ কারখানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

শ্রমিকেরা ফটক ভাঙতে গেলে সেটি হুড়মুড় করে পড়ে গিয়ে অনেকে চাপা পড়েন।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা মহিদুল হাসান বলেন, নিরাপত্তাকর্মীরা ফটক বন্ধ করেছিলেন। এর বাইরে আপাতত কিছু বলা সম্ভব নয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

সজীব আহমেদ বলেন, আহত শ্রমিকদের সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে।
প্রশাসন ও স্থানীয়রা বলছেন, ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে কারখানার গেট বন্ধ থাকা এবং

একসঙ্গে কয়েক হাজার শ্রমিকের সিঁড়ি দিয়ে নামার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের অভিযোগ, কারখানার জরুরি মহড়া (ড্রিল) নিয়মিত না হওয়ায় সবাই আতঙ্কে পড়ে ছুটোছুটি শুরু করেন।

Related Posts

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  রাঙামাটি প্রতিনিধি: মো নাজিম আলী রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত এক যুবককে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। পরে স্থানীয়রা…

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ   গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সম্পর্কের প্রলোভন দেখিয়ে জিম্মি ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারী ও এক পুলিশ সদস্যসহ মোট চারজনকে আটক করেছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 3 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

  • By Admin
  • July 25, 2026
  • 8 views
কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

  • By Admin
  • July 25, 2026
  • 6 views
অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

  • By Admin
  • July 25, 2026
  • 6 views
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার পথে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনলেন পিতা

  • By Admin
  • July 25, 2026
  • 11 views
বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার পথে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনলেন পিতা

রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • By Admin
  • July 25, 2026
  • 7 views
রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার