মসজিদ আল্লাহর ঘর—বিরোধ নয়, ঐক্যই আমাদের শক্তি”গহিরায় ইমাম বুখারী (রহ.) জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম।

চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় ইমাম বুখারী (রহ.) জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

আজ ১৭ ই নভেম্বর সোমবার সকালে তকিরহাট রোডের কালাচাঁদ চৌধুরীহাট ব্রিজের পূর্ব পাশে আয়োজিত দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা আধ্যাত্মিক আবহে পরিণত হয়।
উদ্বোধনী মঞ্চ থেকে মসজিদ নির্মাণ কমিটির পক্ষ থেকে বলা হয়—আমরা সবাই মুসলিম, সকলে ভাই–ভাই। এই মসজিদ আল্লাহর ঘর; এখানে কোন বিরোধ বা দন্ধ থাকতে পারে না। আমরা একই এলাকার সন্তান—ছোটবেলা থেকে একই স্কুল, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে পড়েছি। মসজিদ সকলের জন্য উন্মুক্ত থাকবে; সবাই আসবে, নামাজ পড়বে, তাসবিহ-তাহলিল ও কোরআন তিলাওয়াত করবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে পশ্চিম গহিরা বাইতুর নূর মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ বিন আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মাও মাহমুদুল্লাহ সঞ্চালনায় এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.) তিনি প্রধান অতিথি হিসেবে
তিনি দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন।

বিশেষ অতিথি ছিলেন, দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা র মহা পরিচালক মুফতি খলীল আহমদ কুরাইশী (দা.বা.) দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি জসিম উদ্দিন,ফতেহপুর নাছিরুল ইসলাম মাদরাসার মহা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান,রাউজান উপজেলা হেফাজতের সভাপতি, কেএম আলমগীর মাসউদ আরব নগরী,রাউজান উপজেলা হেফাজতের সহ সভাপতি, মাও ক্বারী শহিদুল্লাহ,রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসা র শাইখুল হাদীস মাওলানা জোবায়ের, মদিনাতুল উলুম দলইনগর মাদ্রাসা র পরিচালক, মুফতি, হোসাইন আহমদ আছেম,রাউজান উপজেলা হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা হারুন রশীদ, মাওলানা ইসহাক আল মাদানী, মাওলানা ওসমান খলিলাবাদী মাওলানা, মুহাম্মদ ইব্রাহিম রহীমি,মাওলানা ইয়াছিন, মসজিদ পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুল মান্নান, মাওলানা জাফর,
মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী,
এ ছাড়া বিভিন্ন মাদরাসার পরিচালক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন—
“ইমাম বুখারী জামে মসজিদ হবে ইসলামী জ্ঞানচর্চা, চরিত্র গঠন ও সমাজে ঐক্য প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু,মাওলানা মুফতি খলীল আহমদ কুরাইশী বলেন—মসজিদের শৃঙ্খলাপূর্ণ পরিচালনা ও নিয়মিত দ্বীনি কার্যক্রম বজায় রাখা অত্যন্ত জরুরি।”
মুফতি জসিম উদ্দিন বলেন—মসজিদকে কেন্দ্র করে নৈতিকতা, দাওয়াত ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন সম্ভব।”
বিরোধ প্রসঙ্গে নির্মাণ কমিটির বক্তব্য:গত রবিবার একই স্থানে কালাচাঁদ চৌধুরী বাড়ি জামে মসজিদের একটি অংশ মানববন্ধন করে নির্মাণের বিরোধিতা জানায়।
উদ্বোধনী আয়োজন থেকে এ বিষয়ে বলা হয়—
“মসজিদ আল্লাহর ঘর—এখানে বিভেদ গ্রহণযোগ্য নয়। মসজিদ সকলের; এখানে সবাই সমানভাবে আসতে পারবে। ঐক্যের মাধ্যমেই একটি আদর্শ মসজিদ পরিচালনা করা সম্ভব।

অনুষ্ঠানে রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পুরো অনুষ্ঠান নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করেন।
পাশাপাশি গহিরা চৌমুহনী থেকে মসজিদ পর্যন্ত যানজট এড়াতে স্থানীয় স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করে।
তাদের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Related Posts

তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ে তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার হিসেবে বিতরন করা হয়েছে। ভবিষ্যতের নিরাপত্তা ও আপৎকালীন প্রয়োজনের জন্য বর্তমান আয়ের একটি…

কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রংপুর র‌্যাব-১৩’র অভিযানে ৭৬ কেজি গাজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার

  • By Admin
  • April 19, 2026
  • 1 views
তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার

কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

  • By Admin
  • April 19, 2026
  • 12 views
কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

  • By Admin
  • April 19, 2026
  • 17 views
শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 40 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 29 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই