রংপুরের পীরগঞ্জে অটো ভ্যানে ডাকাতিকালে ৩ ডাকাত আটক

আবুল হোসেন বাবলু

রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী অটো ভ্যান ডাকাতিকালে ৩ জন ডাকাত আটক।

ডাকাতের আক্রমণে জখমী অটো ভ্যান চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে

। তিন ডাকাতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। দুই জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড।

বৃহস্পতিবার ২২ অক্টোবর রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর

সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে পীরগঞ্জ উপজেলার পৌরসভাস্থ গুলশান মোড় এলাকায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার
১০নং শানেরহাট ইউপি কাজিরপাড়া

গ্রামের মৃত মিয়াজান মিয়ার ছেলে
রাশেদুল মিয়া (২৯) ব্যাটারিচালিত অটো ভ্যান নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করাকালে এজাহারনামীয়

৭ জন যাত্রীবেশী ডাকাত ওই অটো ভ্যানটি ১৪০ টাকায় ভাড়া করে বড়দরগাহ বাজারের উদ্দেশ্যে রওনা হয়।

পরবর্তীতে উপজেলার জীবনান্দপুর মৌজাস্থ বড়দরগাহ ওভারব্রীজ হতে আনুমানিক ১০০ গজ দক্ষিণে লাকী এলপিজি ফিলিং স্টেশনের ১০০ গজ উত্তরে

ঢাকা-রংপুর মহাসড়কের উপর ফাঁকা রাস্তায় পৌঁছা মাত্রই
৭ জনের মধ্য থেকে ২ জন অতর্কিত অটো ভ্যানের নিয়ন্ত্রণ নেয়ার জন্য ভ্যান চালক রাশেদুল মুখ

চেপে ধরে। অপরজন ধারালো চাকু দিয়ে ভ্যান চালকের হাতে আঘাত করে। এতে ভ্যান চালকের হাত কেটে রক্তাক্ত জখম হয়।

এ সময় ভ্যান চালক প্রাণ রক্ষার্থে অটোভ্যানটি ব্রিজের রেলিংয়ের দিকে চাপিয়ে দিয়ে চিৎকার করতে থাকে

। তার ডাক চিৎকার শুনে পুকুরের পাহারাদার আরিফ মিয়াসহ আশপাশের লোকজন এসে ৩ জন কে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়।

পরে ধৃত আসামীদের গণধোলাই দেয়।খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ও বড় দরগাহ হাইওয়ে থানার পুলিশ এসে আটককৃতদের হেফাজতে নেন।

এ ঘটনায় রাশেদুল মিয়া উল্লেখিত ৭ জনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

আটককৃতরা রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন সাহাপাড়া হাজীপুর গ্রামের
আমিনুল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৮) একই গ্রামের ইউসুফ মিয়ার ছেলে রায়হান মিয়া (৩০)এবং আকবর হোসেনের ছেলে স্বপন মিয়া (৪০)। অন্যান্যরা পলাতক রয়েছে।

পীরগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সামনে ধৃত আসামীদেরকে নাম এবং ঠিকানা জিজ্ঞাসাবাদে তারা তাদের ও পলাতক আসামীদের উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ এবং অটোভ্যান ডাকাতি করার কথা স্বীকার করে।

পুলিশ অটোভ্যানটি জব্দ করে ভিকটিম ও আসামীদেরকে আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।

পরবর্তীতে ভিকটিম রাশেদুল মিয়া কিছুটা সুস্থ হওয়ার পর নিজে বাদী হয়ে উপরোক্ত আসামীগণ সহ পলাতক অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

পীরগঞ্জ থানার মামলা নং-৩১, তারিখ-২২/১০/২৫ খ্রি. ধারা-৩৯৫/৩৯৮ পেনাল কোড মামলা রুজু করা হয়। আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামী রাকিব ও রায়হান মিয়া বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ###

Related Posts

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ভুরুঙ্গামারী: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।…

কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, কুড়িগ্রামের রাজারহাটে ভেজালমুক্ত ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘লুমিনাস ওয়ার্ল্ড’ আয়োজিত এক বৃহৎ কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল তিনটায় উপজেলার সিঙ্গারডাবরী শিশু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

  • By Admin
  • June 17, 2026
  • 72 views
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

  • By Admin
  • June 17, 2026
  • 19 views
কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

  • By Admin
  • June 17, 2026
  • 33 views
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

  • By Admin
  • June 17, 2026
  • 103 views
কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

  • By Admin
  • June 17, 2026
  • 7 views
রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

  • By Admin
  • June 17, 2026
  • 24 views
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা