রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য আটক

 

আবুল হোসেন বাবলুঃ

রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।আটককৃতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (২৮) ও একই থানাধীন খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (২৭)।

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বেলা আড়াইটায় তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি’র উপ-পুলিশ কমিশনার বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে যে, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্নভাবে জাল-জালিয়াতির চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তৎপর ছিলাম। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন স্বীকার করেছেন, তারা ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে সেখানে অবস্থান করছিলো। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি।

Related Posts

বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে মামী-ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২ জুন) রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় তিনজনকে অভিযুক্ত করে এবং অজ্ঞাতনামা…

আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন

  ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার এক মেধাবী শিক্ষার্থী, যিনি -এ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, আর্থিক সংকটের কারণে আগামী সেমিস্টারে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ

  • By Admin
  • June 4, 2026
  • 12 views
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

  • By Admin
  • June 4, 2026
  • 16 views
চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিশেষ সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

  • By Admin
  • June 4, 2026
  • 14 views
পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে  সীমান্তে বিশেষ সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 24 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  • By Admin
  • June 3, 2026
  • 26 views
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু