র‌্যাবের পৃথক অভিযানে অপহৃত ২ ভিকটিম উদ্ধার গ্রেফতার-২

 

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাবের পৃথক পৃথক যৌথ অভিযানে নীলফামারী ও জামালপুর জেলার চাঞ্চল্যকর অপহরণ মামলার ২ জন নাবালিকা

ভিকটিম উদ্ধারসহ পৃথক অপহরণ মামলার ২ জন আসামী গ্রেফতার।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে

বাদীর দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানানো হয়, গত ১৪ অক্টোবর আনুমানিক সকাল সাড়ে সাতটার দিকে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন গড় ধর্মপাল

সর্দারের হাট মাঝপাড়া গ্রাম থেকে নাবালিকা ভিকটিম রত্নাকে (ছদ্মনাম ছদ্মনাম) সুকৌশলে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায় ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া ১৯ বছর বয়সী মোহাম্মদ জিহাদ।

এ ঘটনায় অপহৃত নাবালিকার পিতা বাদী হয়ে নীলফামারী জেলার জলঢাকা থানায়

একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২০, তারিখ -১৬/১০/২০২৫ ইং ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত- ২০২০)।

মামলার প্রেক্ষিতে র‌্যাব-১৩ সিপিসি -২ নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হলে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা

তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর মধ্য রাতে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ও র‌্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ময়মনসিংহ

জেলার ত্রিশাল থানাধীন ত্রিশাল রাঙ্গামারা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী
মোহাম্মদ জিহাদ (১৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী ময়মনসিংহ

জেলার ত্রিশাল থানার অন্তর্ভুক্ত ত্রিশাল নামাপাড়া গ্রামের এমদাদুল হক এর ছেলে। এ সময় অপহৃত নাবালিকা ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব।

অপর একটি অভিযান পরিচালিত হয় দিনাজপুর জেলার খানসামা থানাধীন মধ্য ভুল্লির পাড়া এলাকায়। র‌্যাব-১৩ ও র‌্যাব-১৪ যৌথ অভিযা

ন চালিয়ে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামীকে খানসামা থানাধীন এলাকা হতে গ্রেফতার করে। এসময় নাবালিকা ভিকটিম লায়লা আক্তার (১৪) কে (ছদ্মনাম) উদ্ধার করতে সক্ষম হয়।

বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন ঝালর চর গ্রামের কাসেম

@ কাশি বেপারীর ছেলে ইসমাইল (২০) লায়লা আক্তার (১৪)কে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নানাভাবে উত্তক্ত করে আসছিলো। এরই একপর্যায়ে গত ১৬ জুলাই রাত সাড়ে আটটার দিকে ইসমাইল

ও তার সহযোগীরা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন কান্দিরগ্রামে ভিকটিমের বাড়ীর পিছন থেকে সুকৌশলে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়।

এ ঘটনায় লায়লার পিতা বাদী হয়ে জামালপুর জেলার

@@@কদেওয়ানগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখ -২০/০৭/২০২৫ ইং, ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২০)।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে

গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর রাত দেড়টার দিকে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ও র‌্যাব-১৪ সিপিসি-১

জামালপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল দিনাজপুর জেলার খানসামা থানাধীন মধ্য ভুল্লির পাড়া এলাকায় অভিযান চালিয়ে

এজাহারনামীয় পলাতক ১নং আসামী ইসমাইলকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিমসহ ধৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###

Related Posts

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ভুরুঙ্গামারী: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।…

কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, কুড়িগ্রামের রাজারহাটে ভেজালমুক্ত ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘লুমিনাস ওয়ার্ল্ড’ আয়োজিত এক বৃহৎ কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল তিনটায় উপজেলার সিঙ্গারডাবরী শিশু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

  • By Admin
  • June 17, 2026
  • 62 views
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

  • By Admin
  • June 17, 2026
  • 19 views
কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

  • By Admin
  • June 17, 2026
  • 31 views
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

  • By Admin
  • June 17, 2026
  • 99 views
কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

  • By Admin
  • June 17, 2026
  • 6 views
রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

  • By Admin
  • June 17, 2026
  • 24 views
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা