শ্রীপুরে সওজের উচ্ছেদ অভিযানে সার্ভেয়ারের ওপর জনতার হামলা।

মোঃসুলতান মাহমুদ,
গাজীপুর জেলা প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে জনতা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১১টা৩০ মিনিট থেকে সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযানে বৈষম্য তৈরি করা হয়েছে। এ সময় অভিযানের কাজে অংশ নেয়া সার্ভেয়ার রবিউল আলমের একজন অফিস স্টাফের সাথে ব্যবসায়ীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে অতর্কিত ভাবে মারধর করে। এতে দু’জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে সড়ক ও জনপথ অধিদফতরের প্রকৌশলী খন্দকার শরিফুল আলমসহ বিভিন্ন কর্মকর্তা, শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি ও পরে নিজনিজ দায়িত্বে সকল মালামাল সরিয়েনেয়ার জন্য মাইকিং করে সকলকে অবিহিত করা হয়।
এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক জনপথ বিভাগ। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তবে এ ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ও তাদের বিরোদ্বে পরবর্তী আইনগত বেবস্হা প্রকৃয়াদিন।

Related Posts

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ জুন সকালে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকসহ গোপালগঞ্জ শহরের পাচুরিয়া নিউ মার্কেট এলাকার বেইলি ব্রিজটি ভেঙে পাশের খালে পড়ে গেছে। এই দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।…

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎বাজেট কার্যকরের আগেই সিগারেটের বাজারে মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। নতুন অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই বাজারে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 2 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 19 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 18 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 28 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক