পঞ্চগড় : পঞ্চগড় সদরের টুনিরহাটে আলোচিত বৃদ্ধ পাহারাদার রফিকুল ইসলাম ডুবু হত্যা মামলার প্রধান আসামি আরমান ইসলাম আমজাদ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরমান ইসলাম আমজাদ পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আজ মঙ্গলবার(২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। তিনি বলেন, মুল আসামী গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আরমান ইসলাম আমজাদ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারের একটি স-মিলের ঘরের বারান্দায় বসে বৃদ্ধ রফিকুল ইসলাম ডুবু ও আসামি আরমান ইসলাম আমজাদ টাকার বিনিময়ে তাস (রামী) খেলছিলেন।

খেলায় আরমান ইসলাম আমজাদ জয়ী হয়ে ৪০০ টাকা নিয়ে চলে যাওয়ার সময় বৃদ্ধ রফিকুল ইসলাম ডুডু আরমান ইসলাম আমজাদকে কাত্তি দিয়ে আঘাত করেন।

এতে ক্ষিপ্ত হয়ে আসামী আরমান ইসলাম আমজাদ বৃদ্ধ রফিকুল ইসলাম ডুডুর হাত থেকে কাত্তি ছিনিয়ে নিয়ে প্রথমে রফিকুলের গলায় পোচ দেয় এবং পরে মাটিতে ফেলে জবাই করে হত্যা করে।

এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় অজ্ঞাত নামা আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এ্যান্ড অপস)মো: ফরহাদ হোসেন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ জুন সকালে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকসহ গোপালগঞ্জ শহরের পাচুরিয়া নিউ মার্কেট এলাকার বেইলি ব্রিজটি ভেঙে পাশের খালে পড়ে গেছে। এই দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।…

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎বাজেট কার্যকরের আগেই সিগারেটের বাজারে মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। নতুন অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই বাজারে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 2 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 19 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 18 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 28 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক