গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজাগাছ সহ অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী | ২৮ জুলাই ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের সরঞ্জামসহ এক কুখ্যাত মাদককারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে আটক হন মো. মনজু আলম (৫৫)। তিনি মৃত নজির উদ্দিনের ছেলে। তাঁর বাড়ি উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে।

অভিযান চলাকালে মনজু আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকাতে এগিয়ে আসা স্থানীয় দুই যুবকের হাতে কামড়ে রক্তাক্ত করেন বলে জানা যায়। তবে পুলিশ ও বিজিবির সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়।

অভিযানে জব্দ করা হয় প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম।

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান।

এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবির সঙ্গে সমন্বয় করে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।”

পুলিশ ও বিজিবির দাবি, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Posts

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। ​আজ ২৯ জুলাই (২০২৬) রাত…

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

খাদেমুল ইসলাম জেলা পঞ্চগড়! পঞ্চগড়ে গৃহবধূ শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

  • By Admin
  • July 29, 2026
  • 5 views
​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

  • By Admin
  • July 29, 2026
  • 3 views
পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • By Admin
  • July 29, 2026
  • 7 views
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

  • By Admin
  • July 29, 2026
  • 6 views
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি

  • By Admin
  • July 29, 2026
  • 5 views
সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি

মনপুরায় মাদকবিরোধী বিশেষ ক্যাম্পেইন, ‘মাদক নির্মূলে কোনো ছাড় নয়’

  • By Admin
  • July 29, 2026
  • 11 views
মনপুরায় মাদকবিরোধী বিশেষ ক্যাম্পেইন, ‘মাদক নির্মূলে কোনো ছাড় নয়’