ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারীতে ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস করণে   অভিভাবক, শিক্ষক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্ন পূর্ণা দেবনাথ। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথের সভাপতিতে সমাবেশে  বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার আখতার হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান , তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন,প্রধান শিক্ষক এসএম সারোয়ার মীর্জা শাহীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও অভিভাবক বৃন্দ। এসময় সহকারি কামশনার (ভূমি) আমিনুল হক তারেক উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের শিশুদের ঝরে পড়া রোধকরা এখন কুগ্রিামের জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থী ঝরে পড়া রোধে তিনি অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা আশা করেন। তিনি বলেন সব শিশু ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবেনা। তবে শিশুরা যাতে পরিবার এবং সমাজের বোঝা না হয় এজন্য অভিভাবকদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। এজন্য তিনি কর্মমুখি শিক্ষার উপর গুরত্ব আরোপ করেন। তিনি বলেন, অর্থ, বিত্ত,বৈভব  শিক্ষার জন্য যেন কোন অন্তরায় না হয়। তিনি পাঠশালা ও পন্ডিত মশাইয়ের শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন ঐ সময়তো মানুষ মাটিতে বসে কলা পাতায় লিখে শিক্ষা গ্রহণ করেছে। এখন বিল্ডিং উচ্চ শিক্ষত মাস্টার দিয়েও কেন কাংক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছেনা? তিনি বলেন এটা নাই , ওটা নাই একথা বলে  দায়িত্ব এড়ানোর চেষ্টা না করে যা আছে তাই দিয়ে শ্রদ্ধার সাথে দায়িত্ব সহকারে সকলকে কাজ করার আহ্বান  জানান এবং পিছিয়ে পরা কুড়িগ্রামকে এগিয়ে নেবার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।তিনি জানান, মাদক ও বাল্য বিয়ের সাথে সম্পৃক্ত পরিবারকে কোন প্রকার সরকারি সেবা প্রদান না করার সিন্ধান্ত নেয়া হয়েছে।
এরপর তিনি তিলাই ইউনিয়ন পরিষদ আয়োজিত বাল্য বিবাহ, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেন এবং বৃক্ষের চারা রোপন করেন।

Related Posts

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

মোংজসিম উদ্দিন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী অনুষ্ঠিত হয়েছে। ১৪তারিখ শুক্রবার আউলিয়া বাজার থেকে…

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো ও সামাজিক সম্প্রীতি জোরদারের প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুরু হয়েছে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। যুব ঐক্যের আয়োজনে শুক্রবার (১৪…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 14, 2026
  • 21 views
বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

  • By Admin
  • August 14, 2026
  • 11 views
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

  • By Admin
  • August 14, 2026
  • 18 views
বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

  • By Admin
  • August 14, 2026
  • 11 views
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

  • By Admin
  • August 14, 2026
  • 6 views
কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

বাল্যবিয়ে ঠেকাতে ভুয়া কোর্ট ম্যারেজ, জড়িতদের গ্রেফতারের নির্দেশ

  • By Admin
  • August 14, 2026
  • 17 views
বাল্যবিয়ে ঠেকাতে ভুয়া কোর্ট ম্যারেজ, জড়িতদের গ্রেফতারের নির্দেশ