বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টার,নওগাঁ।

নওগাঁর বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এসকাফ ফেন্সিড্রিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত ৯টার দিকে পিন্ডিরা গ্রামের সিয়ামের ভাই-বোন ট্রেডার্সের টিনের দোকানে দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে পরিচয় পাওয়া যায়, তারা হলেন—পিন্ডিরা গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুল মালেক মিল্টন (৪০) এবং জগন্নাথপুর গ্রামের নুরুল সর্দারের ছেলে আল আমিন (৩৩)।

তল্লাশির সময় আল আমিনের হেফাজত থেকে দুই বোতল এসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আল আমিন দাবি করেন, উদ্ধার হওয়া মাদক দোকানের মালিক আব্দুল মালেক মিল্টনের। তার আরও মাদক শরিফুলের দোকানে রাখা আছে বলে জানান তিনি।

এরপর জিয়ল গ্রামের কসিমুদ্দিনের ছেলে শরিফুলের (৩৮) ফ্লেক্সিলোডের দোকানে তল্লাশি চালানো হয়। সেখানে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে আরও তিন বোতল এসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে শরিফুল জানান, উদ্ধার হওয়া মাদক আব্দুল মালেকের। তিনি মাদকগুলো তার কাছে রেখে যেতেন এবং ক্রেতা পেলে বিক্রি করে টাকা আব্দুল মালেকের কাছে দিতেন। শরিফুল আরও জানান, আব্দুল মালেকের বাড়িতে আরও মাদক রয়েছে।

পরে আব্দুল মালেকের বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির পেছনে একটি গর্তের ভেতর প্লাস্টিকের ব্যাগে রাখা আরও পাঁচ বোতল এসকাফ ফেন্সিড্রিল উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় আল আমিনের কাছ থেকে মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার আব্দুল মালেক দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Posts

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

মোংজসিম উদ্দিন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী অনুষ্ঠিত হয়েছে। ১৪তারিখ শুক্রবার আউলিয়া বাজার থেকে…

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো ও সামাজিক সম্প্রীতি জোরদারের প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুরু হয়েছে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। যুব ঐক্যের আয়োজনে শুক্রবার (১৪…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 14, 2026
  • 6 views
বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

  • By Admin
  • August 14, 2026
  • 3 views
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

  • By Admin
  • August 14, 2026
  • 14 views
বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

  • By Admin
  • August 14, 2026
  • 7 views
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

  • By Admin
  • August 14, 2026
  • 3 views
কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

বাল্যবিয়ে ঠেকাতে ভুয়া কোর্ট ম্যারেজ, জড়িতদের গ্রেফতারের নির্দেশ

  • By Admin
  • August 14, 2026
  • 16 views
বাল্যবিয়ে ঠেকাতে ভুয়া কোর্ট ম্যারেজ, জড়িতদের গ্রেফতারের নির্দেশ