বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করা হয়

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে পৌর যুবদল।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মসজিদে খালেদা জিয়ার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলা চত্বরে পৌর যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

পৌর যুবদলের নেতৃত্বে নেতাকর্মীরা ঝাড়ু, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে উপজেলা চত্বর, আশপাশের সড়ক ও ড্রেন পরিষ্কার করেন। এ সময় আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন,

৬ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছি। এর মূল উদ্দেশ্য ডেঙ্গু প্রতিরোধ একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা

। আমাদের চারপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজননস্থল কমবে মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারবে।

ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজ উদ্দিন বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়ায় বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই।

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা চাই, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কালিয়াকৈরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তোলা হোক।”

পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বলেন, “খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয়ভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিও পালন করা হচ্ছে।”

কর্মসূচিতে পৌর যুবদল,সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Related Posts

প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

  কবির হোসেন রাকিব , (লক্ষ্মীপুর) থেকে: ফুটবল বিশ্বকাপ শেষ হলেও তার উন্মাদনা এখনও মানুষের হৃদয়ে দোলা দিচ্ছে। সেই আবেগকে আরও উজ্জীবিত করতে লক্ষ্মীপুরের কমলনগরে প্রিমিয়ার সিমেন্ট ও মেসার্স হাফিজ…

ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল অনুষ্ঠিত

  রাঙ্গামাটি প্রতিনিধি মো নাজিম আলী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা মাদ্রাসা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় রাঙামাটি আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার আমীর আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা শাখার অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা অর্থ সম্পাদক  সাওবান, মাদ্রাসা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান রাকিবসহ জেলা, শহর ও মাদ্রাসা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক আব্দুর রহিম। তাঁর পরিচালনায় খেলাটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলিম বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তাই তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। আয়োজকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এবং তরুণ সমাজের মধ্যে সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে বিজয়ী ট্রফি ও রানার্সআপ ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপারকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা বিজয়ী এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। খেলাকে কেন্দ্র করে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়। 📸 Download News PhotoCard (1080×1080)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

  • By Admin
  • August 15, 2026
  • 22 views
প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করা হয়

  • By Admin
  • August 15, 2026
  • 20 views
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করা হয়

ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল অনুষ্ঠিত

  • By Admin
  • August 15, 2026
  • 16 views
ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল অনুষ্ঠিত

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

  • By Admin
  • August 15, 2026
  • 4 views
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

ইভটিজিং-হয়রানির অভিযোগে ১ ঘণ্টায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

  • By Admin
  • August 15, 2026
  • 6 views
ইভটিজিং-হয়রানির অভিযোগে ১ ঘণ্টায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

  • By Admin
  • August 15, 2026
  • 15 views
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২