রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মোঃ সোহেল রানা রাজশাহী

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২৩৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানাধীন খিদিরপুর পূর্ব বাতান নামক স্থান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে সেখানে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভিতর প্রবেশ করছে। তৎক্ষনাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ১৫ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

Related Posts

প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

  কবির হোসেন রাকিব , (লক্ষ্মীপুর) থেকে: ফুটবল বিশ্বকাপ শেষ হলেও তার উন্মাদনা এখনও মানুষের হৃদয়ে দোলা দিচ্ছে। সেই আবেগকে আরও উজ্জীবিত করতে লক্ষ্মীপুরের কমলনগরে প্রিমিয়ার সিমেন্ট ও মেসার্স হাফিজ…

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করা হয়

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে পৌর যুবদল। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

  • By Admin
  • August 15, 2026
  • 19 views
প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করা হয়

  • By Admin
  • August 15, 2026
  • 15 views
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করা হয়

ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল অনুষ্ঠিত

  • By Admin
  • August 15, 2026
  • 12 views
ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল অনুষ্ঠিত

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

  • By Admin
  • August 15, 2026
  • 3 views
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

ইভটিজিং-হয়রানির অভিযোগে ১ ঘণ্টায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

  • By Admin
  • August 15, 2026
  • 3 views
ইভটিজিং-হয়রানির অভিযোগে ১ ঘণ্টায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

  • By Admin
  • August 15, 2026
  • 12 views
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২