‎২৫০ শিক্ষার্থী পেল আলোকিত পরশুরাম বৃত্তির পুরস্কার ও সংবর্ধনা

‎উপজেলা প্রতিনিধি,পরশুরাম(ফেনী) :
‎ফেনীর পরশুরামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের  ২৫০ কৃতি শিক্ষার্থীকে পুরস্কার ও সংবর্ধনা দিয়েছে  ‘আলোকিত পরশুরাম বৃত্তি পরীক্ষার আয়োজক কমিটি।

‎শনিবার (১৫ আগস্ট) বিকেলে পরশুরাম অডিটোরিয়ামে বর্ণমালা পাঠশালা ও পরশুরাম কলেজিয়েট স্কুলের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎আলোকিত পরশুরাম বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওমর ফারুক জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

‎আলোকিত পরশুরাম বৃত্তি পরীক্ষার চেয়ারম্যান সাংবাদিক মোঃ মহি উদ্দিনের ব্যবস্থাপনায়
‎ও মামুনুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অতনু বড়ুয়া,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার  সাবেক মেয়র আবু তালেব, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নূর, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, যুগ্ম আহ্বায়ক আ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, পরশুরাম সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, পরশুরাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন মজুমদার, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান।

‎প্রধান অতিথির বক্তব্যে এমপি মজনু বলেন,যারা বৃত্তি পেয়েছ, তোমরা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তোমাদের সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং আমাদের দেশকে আরও সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।

‎আয়োজকরা জানান, ২০২৫ সালে অনুষ্ঠিত পরশুরাম,ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১৫৭টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩৬৬ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় মেধার ভিত্তিতে সেরা ১০ জন শিক্ষার্থীকে  সনদপত্র, স্কুল ব্যাগ ও ফলজ চারা গাছ এবং ৫০০ টাকা করে প্রদান করা হয়। ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী ৩৪ জনকে ৩০০ টাকা করে এবং সাধারণ গ্রেডে ২০৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এমপি রফিকুল আলম মজনুর পক্ষ থেকে ১০ জন সেরা মেধাবী শিক্ষার্থীর অভিভাবককে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা উপহার প্রদান করেন।

Related Posts

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে ২ দশমিক ৯০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা…

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রকল্প এলাকায় এসব পাথর পড়ে থাকায় তা নিয়ে স্থানীয় সাধারণত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

  • By Admin
  • August 15, 2026
  • 6 views
আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

  • By Admin
  • August 15, 2026
  • 17 views
চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

হাতীবান্ধায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ৫ জন আহত

  • By Admin
  • August 15, 2026
  • 5 views
হাতীবান্ধায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ৫ জন আহত

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি

  • By Admin
  • August 15, 2026
  • 10 views
তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া

  • By Admin
  • August 15, 2026
  • 1 views