দামুড়হুদা ডুগডুগী গ্রামে ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা হয়েছে

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগী বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়েছে।

ডুগডুগী হাট কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলে এ ঝাপান খেলা। ঢোল আর গানের তালে তালে সাপুড়েরা নাচছেন সঙ্গে সাপও দেখাচ্ছে নানান অঙ্গভঙ্গি।

কেউবা গলায় সাপ জড়িয়ে দেখাচ্ছে নানা শারীরিক কসরত। উপস্থিত নারী-পুরুষ, শিশুসহ বিপুল সংখ্যক মানুষ উপভোগ করেন এ খেলা।

চুুয়াডাঙ্গা জেলার রঘুনাথপুর থেকে ঝাপান খেলা দেখতে আসা আমিনুলল ইসলাম জানান, এই খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। সাপ ভয়ংকর একটি প্রাণী।

সেই সাপ সাপুড়ের কথায় হেলছে-দুলছে, ঘাড়ের উপর নাচছে, গলায় পেছিয়ে ধরে আছে, হাতে ছোবল দিচ্ছে কত কী। দেখলে অবাক লাগে।

হাট কমিটির সাধারণ সম্পাদক মদন কুমার ঘোষ জানান, যে সাপুড়ে সর্দার দ্বীনেশ কুমার দেবনাথ এর ইশারা ইঙ্গিত সাপকে ঠিক বুঝিয়ে দেয় শুধু মানুষকে আনন্দ দেয়ার জন্যই এ খেলা নয় বরং মর্যাদার লড়াইও বটে।

সাপের এই ঝাঁপান খেলা দেখতে কয়েক উপজেলা থেকে মানুষ আসে, এটাই আমাদের বড় প্রাপ্তি।

হাট কমিটির সভাপতি মোঃ রিপন শাহ জানান, দামুড়হুদা উপজেল সদরের ডুগডুগী ,তারিনীপুর, লোকনাথপুর, বাস্তপুর, রঘুনাথপুর, কাদিপুর, হাউলী, দুধপাতিলা, জয়রামপুর সহ বিভিন্ন এলাকা থেকে এসেছে অসংখ্য মানুষ।

দুই দলে ১০-১২ জন সাপুড়ে খেলায় অংশ নেয়। এতে করে ঝাঁপান খেলা সুন্দর সাবলীল ভাবে সম্পন্ন হয়।

Related Posts

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির…

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 6 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 16 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 5 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

  • By Admin
  • July 25, 2026
  • 11 views
কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

  • By Admin
  • July 25, 2026
  • 9 views
অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

  • By Admin
  • July 25, 2026
  • 10 views
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ