কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)

: কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তা ও নাগরিকসেবা আরও ত্বরান্বিত করার লক্ষ্যে মাস্টার প্যারেড, মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম

প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরে জুলাই ২০২৬ মাসের পুলিশিং কার্যক্রম ও অপরাধ দমন কর্মকাণ্ডের সার্বিক মূল্যায়ন করা হয়। মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম ঘোষণা করা হয়।

জুলাই মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে ভূরুঙ্গামারী থানা। একই সঙ্গে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিম উদ্দিন

এছাড়া শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছে ভূরুঙ্গামারী সার্কেল এবং শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হয়েছেন জনাব মুনতাসির মামুন

সভায় জুলাই মাসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার, মামলা তদন্তসহ বিভিন্ন পুলিশিং কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Posts

ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়িতে মিললো ১৭ ফুট উচ্চতার গাঁজা গাছ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি বসতবাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে থাকা এক যুবককে আটক…

ইয়াবা-হেরোইন সহ মিজু ও তার সহযোগী গ্রেফতার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ০১ গ্রাম হেরোইন সহ ইকবাল জাহিদী মিজু(৩৮) ও তার সহযোগী নুর আলম (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 12 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 5 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 3 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 5 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 5 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 45 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।