‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি,

‎ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে এক কবিরাজসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
‎পরে আটককৃত মাদক সেবনকারীদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
‎গতকাল রাত থেকে আজ সোমবার ১৭ আগস্ট সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
‎ম্যাজিস্ট্রেট শাহিনা নাছরিনের নেতৃত্বে ও নাসিরনগর থানা পুলিশের সহযোগিতায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
‎ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় মাদক সেবনে দায়ে অভিযুক্ত আটককৃত ৯ জনকে হাতেনাতে ধরা হয়েছে। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রমে কারাদণ্ড দো হয়।
‎দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,
‎ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া, লালুমিয়া, জালাল মিয়া, পায়েল মিয়া,
‎চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইকবাল মিয়া,
‎হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়া,
‎চাপড়তলা ইউনিয়নের সফিক মিয়া, আঙ্গুর মিয়া।

‎নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম বলেন,
‎নিয়মিত  মাদকবিরোধী অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
‎তিনি আরো বলেন, ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার পর দন্ডপ্রাপ্তদের থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Related Posts

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক…

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যালয়ে নিয়মিত আসেন না শিক্ষকরা, বন্ধ থাকে শ্রেণিকক্ষ। দিনের পর দিন এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে। শিক্ষকরা নিয়মিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 11 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 2 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 3 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 34 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।